← বইমেলা
পাথুরিয়াঘাটার ইতিবৃত্ত

পাথুরিয়াঘাটার ইতিবৃত্ত

₹৭৫০

কলকাতার ডেস্ক ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত দাম জানাবে।

১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে সিরাজদৌল্লার পতনের পর ইংরেজরা ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের প্রয়োজনে গোবিন্দপুরের বাবুদের জমি-বাড়ি দখল করে। পরিবর্তে বাবুদের জমি দেয় সুতানুটি অঞ্চলে— সেই থেকে কলকাতা ব্ল্যাক টাউন আর হোয়াইট টাউনে ভাগ হয়ে গেল। সুতানুটিতে বাবুদের আধিপত্য গড়ে উঠল। সামান্য ইংরেজি-জানা ইংরেজ-ঘনিষ্ঠ বাবুদের রমরমার দিন, বিলাসিতার দিন শুরু হল। বাবুদের বিলাসিতার চরম নিদর্শন দেখা গেল— বুলবুলির লড়াই, কাঙালি ভোজন, মন্দির ও প্রাসাদোপম বাড়ি নির্মাণ, দুর্গাপুজো, শোভাযাত্রা, নাচ-গান সবেতেই, বাবুয়ানির রোশনাই লাগল সংস্কৃতি জগতেও। পাথুরিয়াঘাটা ও পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক ইতিহাসে বিপুল পরিবর্তন ঘটল। বাবুদের বিলাসিতার চমকপ্রদ অজস্র ঘটনাসহ অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর পাথুরিয়াঘাটা ও তৎসংলগ্ন অঞ্চলের নিপুণ চিত্র সবিস্তারে বর্ণিত হয়েছে এই গ্রন্থে। সেই সময়কালের অজস্র ফটোগ্রাফের অন্তর্ভুক্তি গ্রন্থের মর্যাদা বৃদ্ধির দাবী রাখে।

পাঠকের মত (০)

অন্য অন্য স্টল

সব স্টল →

মুক্তচিন্তা পাবলিকেশন

মুক্তচিন্তা পাবলিকেশন নিজেকে যুক্তিবাদী প্রকাশনার অব্যবসায়িক উদ্যোগ বলে পরিচয় দেয়। এদের বই রোজকার বিশ্বাসের সামনে বিজ্ঞান আর যুক্তিকে দাঁড় করায়: বিজ্ঞানের আলোয় জ্যোতিষ, বিকল্প চিকিৎসার খতিয়ান, ডারউইন ও বিবর্তনবাদ, বড়দের ও কিশোরদের জন্য ‘অলৌকিক’ ঘটনার যুক্তিবাদী তদন্ত, মাদার টেরেসার ভাবমূর্তি নির্মাণের রাজনীতি, আর সাপ নিয়ে জানা-বোঝা।

বই

৮টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

সৃষ্টিসুখ প্রকাশন

সৃষ্টিসুখ প্রকাশন সমকালীন বাংলা লেখা প্রকাশ করে, যার অনেকটাই নতুন কলমের: শহর, মফস্সল আর সীমান্তের উপন্যাস ও গল্প, মেয়েদের নায়িকা করে নতুন করে বলা রূপকথা, হিমালয় ভ্রমণ, খাওয়াদাওয়া নিয়ে লেখা, সত্যজিৎ রায় চর্চা, রাজনৈতিক কার্টুন, রহস্য কাহিনি আর স্মৃতিকথা।

বই

৪৬টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

চারুপাঠ

চারুপাঠ এমন বই প্রকাশ করে যা ভাষা আর শতাব্দীর সীমা পেরোয়: ভারতেন্দু হরিশ্চন্দ্রের নাটক আর প্রথম শতাব্দীর নাবিকের সমুদ্রযাত্রার বিবরণ ‘পেরিপ্লাস’-এর বাংলা অনুবাদ, দক্ষিণ ভারতের এক প্রান্তিক সম্প্রদায়ের মানুষের আত্মকথা, পালি থেকে হিন্দিতে থেরী অপদান, আর কাশী নিয়ে লেখা — তার মন্দির, ঘাট আর মানুষ — যার মধ্যে আছে একটি পুজো বার্ষিকী ও বারাণসীর এক প্রবীণ কবির কবিতার বই।

বই

৭টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

পত্রাবলী

পত্রাবলী পাঠকের জন্য কাগজের জিনিস বানায়: ছবি আঁকা বুকমার্ক, যার মধ্যে আছে দুর্গাপুজোর সেট, আর তাদের ‘Patu’ সিরিজের দ্বিতীয় খণ্ড।

শিল্প

৪টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন