ক্যালকাটা ওয়াচ কোম্পানি
বাংলা হরফে সময় — কলকাতার নিজের ঘড়ি। · কলকাতা, পশ্চিমবঙ্গ
শিল্প




Bengali-inspired artistry couple watch
₹১৩৫০
স্টকে আছে (১০টি)
কলকাতার ডেস্ক ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত দাম জানাবে।
সময় এবার বলুক বাংলায়! বাংলার ঘ্রাণ, নস্টালজিয়ার স্পর্শ আর ঐতিহ্যের ছোঁয়া নিয়ে হাজির Hyale-Highfy Heritage Watch Collection। মনোরম ও সংস্কৃতি-অনুপ্রাণিত ডিজাইনে তৈরি এই ঘড়িগুলো আপনার শেকড়ের কথা বলে। এটি যেমন দৈনন্দিন ব্যবহারের জন্য হালকা ও আরামদায়ক, তেমনি যেকোনো বিশেষ মুহূর্ত বা উপহার দেওয়ার জন্য একেবারে নিখুঁত। একাধিক রঙ এবং স্ট্র্যাপের স্টাইলে উপলব্ধ এই ঘড়িগুলো দিয়ে আপনার সময়কে রাঙিয়ে তুলুন নিজের মাতৃভাষায়।
হ্যালে হাএফি
·
“আপনার হাতঘড়িটি শুধু একটি ঘড়ির চেয়েও বেশি কিছু হতে পারে—এটি বহন করতে পারে একটি গল্প, একটি সংস্কৃতি এবং বাংলার ঐতিহ্যের নিরদর্শন। বাংলার শিল্পকলায় অনুপ্রাণিত নকশা, অনন্য ডায়াল সাথে তৈরি এই কালেকশনটি ...”
বাংলা হরফে সময় — কলকাতার নিজের ঘড়ি। · কলকাতা, পশ্চিমবঙ্গ
শিল্প



অরিত্র প্রকাশনী বাংলা ভৌতিক গল্প আর মনস্তাত্ত্বিক থ্রিলারের ঠিকানা — রহস্যময় বাংলো, ভূত চতুর্দশীর রাত, অলৌকিক কাহিনির অমনিবাস — সঙ্গে পুরী ধামে শ্রীচৈতন্যের অন্তর্ধানের মতো ঐতিহাসিক রহস্য। তালিকায় আছে সামাজিক উপন্যাস, ফুলন দেবীর জীবনী, আর সনাতন ধর্ম ও তন্ত্র নিয়ে বই।
বই




মুক্তচিন্তা পাবলিকেশন নিজেকে যুক্তিবাদী প্রকাশনার অব্যবসায়িক উদ্যোগ বলে পরিচয় দেয়। এদের বই রোজকার বিশ্বাসের সামনে বিজ্ঞান আর যুক্তিকে দাঁড় করায়: বিজ্ঞানের আলোয় জ্যোতিষ, বিকল্প চিকিৎসার খতিয়ান, ডারউইন ও বিবর্তনবাদ, বড়দের ও কিশোরদের জন্য ‘অলৌকিক’ ঘটনার যুক্তিবাদী তদন্ত, মাদার টেরেসার ভাবমূর্তি নির্মাণের রাজনীতি, আর সাপ নিয়ে জানা-বোঝা।
বই




সব বয়সের পাঠকের জন্য মহুয়া পাবলিশার্সের বইয়ের তালিকা বেশ বড়। ছোটদের জন্য আছে অ্যাডভেঞ্চার আর রহস্যের গল্প — পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের বইসহ — সঙ্গে ভূতের গল্প আর হাসির গল্পের সংকলন। বড়দের জন্য গোয়েন্দা কাহিনি ও সামাজিক উপন্যাস থেকে শুরু করে ধর্ম, লোকবিশ্বাস ও বাউল-ফকির সাধনা, মহাভারতের নারীচরিত্র, উপনিষদ এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও রবীন্দ্রনাথের জীবনকথা নিয়ে লেখা।
বই




সৃষ্টিসুখ প্রকাশন সমকালীন বাংলা লেখা প্রকাশ করে, যার অনেকটাই নতুন কলমের: শহর, মফস্সল আর সীমান্তের উপন্যাস ও গল্প, মেয়েদের নায়িকা করে নতুন করে বলা রূপকথা, হিমালয় ভ্রমণ, খাওয়াদাওয়া নিয়ে লেখা, সত্যজিৎ রায় চর্চা, রাজনৈতিক কার্টুন, রহস্য কাহিনি আর স্মৃতিকথা।
বই




বাংলার গল্প, সাহিত্য ও লোকঐতিহ্য থেকে আনুপ্রানিত সংগ্রহ যোগ্য সৃষ্টির ঠিকানা।
শিল্প



