← বইমেলা
বারোটা

বারোটা

₹১৮০

কলকাতার ডেস্ক ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত দাম জানাবে।

গা ছমছমে। শিরদাঁড়া দিয়ে বয়ে যাওয়া হিমেল স্রোত। এই বইয়ের বারোটি গল্প পড়তে গিয়ে এমন মনে হতে পারে। আসতে পারে শিউরে ওঠার অনুভূতি, যা ঠিক আতঙ্ক নয়। নেহাতই একটি ক্যামেরা, ছবি আঁকার একটি খাতা, এমন গল্প বলতে পারে যা দুলিয়ে দিতে পারে মনের স্বাভাবিক স্থিতি। ভূত আছে কী নেই, সেই তর্ক হাজির করেও তার মীমাংসায় পৌঁছতে দেয় না এসব গল্প। ঘটনার ভেতর দিয়ে ভীতি এসে পড়ে হাড় হিম করে দেয়। কখনও গল্পে লুকিয়ে থাকে সম্পর্কের ভেতরে বেড়ে ওঠা বিদ্বেষ। হতে পারে সে সম্পর্ক বন্ধুতার, হতে পারে প্রেমের, সংসারজীবনের মধ্যে বেঁচে থাকা এক-একটি মানুষের। বস্তি পুড়িয়ে হোটেল তৈরি, স্ত্রীর ওপর স্বামীর অত্যাচার, সম্পত্তির লোভে খুন, ভালোবাসার বদলে প্রতারণার মতো ঘটনাও সঙ্গোপনে ঢুকে পড়ে গল্পের মধ্যে। লেখকের তৈরি করা চরিত্রের মুখোমুখি হতে হয় লেখককে। কোথাও বা এক গল্প বদলে যায় অন্য গল্পে। চরিত্রে অতিপ্রাকৃত এইসব গল্প প্রশ্ন জাগায় অস্তিত্ব নিয়ে। আর সব কিছুর মধ্যে জেগে থাকে ভয়। ভূতের, বর্তমানের, ভবিষ্যতের।

পাঠকের মত (০)

অন্য অন্য স্টল

সব স্টল →

হ্যালে হাএফি

আপনার হাতঘড়িটি শুধু একটি ঘড়ির চেয়েও বেশি কিছু হতে পারে—এটি বহন করতে পারে একটি গল্প, একটি সংস্কৃতি এবং বাংলার ঐতিহ্যের নিরদর্শন। বাংলার শিল্পকলায় অনুপ্রাণিত নকশা, অনন্য ডায়াল সাথে তৈরি এই কালেকশনটি পাওয়া যাচ্ছে একাধিক রঙ এবং বিভিন্ন স্টাইলের স্ট্র্যাপে।

শিল্প

১০টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন

অরিত্র প্রকাশনী

অরিত্র প্রকাশনী বাংলা ভৌতিক গল্প আর মনস্তাত্ত্বিক থ্রিলারের ঠিকানা — রহস্যময় বাংলো, ভূত চতুর্দশীর রাত, অলৌকিক কাহিনির অমনিবাস — সঙ্গে পুরী ধামে শ্রীচৈতন্যের অন্তর্ধানের মতো ঐতিহাসিক রহস্য। তালিকায় আছে সামাজিক উপন্যাস, ফুলন দেবীর জীবনী, আর সনাতন ধর্ম ও তন্ত্র নিয়ে বই।

বই

২১টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

ট্যাগোর অ্যাসোসিয়েশন

বাটিক শিল্প একটি প্রাচীন মোম-প্রতিরোধী কাপড় রঙিন করার পদ্ধতি, যা বিশ্বজুড়ে সমাদৃত হলেও বাংলায় এর আগমন ও বিকাশের একটি বিশেষ ইতিহাস রয়েছে। বাটিক শব্দের উৎপত্তি ইন্দোনেশীয় ভাষা থেকে। কাপড়ের নির্দিষ্ট অংশে মোম লাগিয়ে নকশা ঢেকে রাখার পর রং করা হয়, ফলে মোমযুক্ত স্থানগুলোতে রং লাগে না। বাংলায় বাটিক শিল্প জনপ্রিয় করে তোলার পেছনে নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ অবদান রয়েছে। জাভার ঐতিহ্যবাহী বাটিক আর শান্তিনিকেতনের বাটিকের মধ্যে পদ্ধতির কিছু মিল থাকলেও নকশা ও প্রয়োগের ক্ষেত্রে বাঙালি নিজস্ব

শিল্প

১২টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন

অয়র্ণা

এখানে সব রকমের হাতের তৈরী গয়না পাওয়া যায়। ফেব্রিক, ডোকরা, পাটের, বীজের, ব্রাসের, এমব্রয়ডারি, ক্রোশেট, কুন্দন, কাঠের, অক্সাইডস। নেকপিস, কানের দুল, চুড়ি, আংটি। সব ধরণের গয়না পাওয়া যাবে। Customised Available

শিল্প

৪টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন