← বইমেলা
ডেমুর নানারকম

ডেমুর নানারকম

₹৩২৫

কলকাতার ডেস্ক ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত দাম জানাবে।

অবিসংবাদী সত্যজিৎ-বিশেষজ্ঞ ওরফে দেমু-র যে নতুন বইটি বেরোল, দেমু'র নানারকম (সৃষ্টিসুখ প্রকাশন), তাতে 'বিষয় সত্যজিৎ' অধ্যায়ে তাঁকে নিয়ে একগুচ্ছ লেখা। এ ভাবেই অন্য অধ্যায়গুলিতে প্রবাদপ্রতিম বাঙালি, পালাপার্বণ, বইপত্রের বৈভব, খেলা আর খেলার টিকিট, রসনাবিলাস বা বাঙালির জীবনযাপনের বৈচিত্র নিয়ে সুস্বাদু সব লেখা দেমু-র। বাঙালির ব্যাপ্ত বিদ্যাচর্চার ধারাতেই তাঁর অফুরান ভাঁড়ার, আর সে ভাঁড়ারেরই দরজা খুলে তিনি না-জানা, স্বল্পচর্চিত যা কিছু তা মেলে ধরেন আধুনিক প্রজন্মের সামনে। মুদ্রণে পরিপাটি এ-বইয়ের পাতায় পাতায় ছবি, চোখাধাঁধানো প্রচ্ছদ দেবাশীষ দেবের। ( কলকাতার কড়চা, আনন্দবাজার পত্রিকা, ১৬ মার্চ, ২০২০ ) দেমু নামে সম্যক পরিচিত এই লেখক তন্নিষ্ঠ গবেষকের মতো খুঁজে বের করেছেন নানা বিষয়, সাধারণভাবে যেগুলি আকর্ষণীয় অথচ দুর্লভ। সত্যজিৎ রায় থেকে বিদ্যাসাগর, ভূতের নাচ, ডাকটিকিট, মাথার বালিশ, কাঁধের ঝোলাব্যাগ, শ্রীচৈতন্য, ঈদের ছবির বা জগদ্ধাত্রীর শোলার কাজের মতো আশ্চর্য সব প্রসঙ্গ এসেছে তাঁর অন্বেষণে। ( গোপী দে সরকার, এই সময় ) 'দেমু' ওরফে দেবাশিস মুখোপাধ্যায় এই বইয়ের ভূমিকায় লিখেছেন তিনি লিখতে মোটেও ভালোবাসেন না। কিন্তু তাঁকে যতটা চিনি তাতে মনে হয় তিনি লিখতে আনন্দ না পেলেও জানাতে খুব ভালোবাসেন। আর সেই ভালোবাসার মধ্যে লুকিয়ে থাকে ব্রতপালনের তৃপ্তি। ভেবে অবাক লাগে তিনি কিভাবে নানা জায়গা থেকে এত বিচিত্র তথ্যাদি খুঁজে পান। আমার মনে হয় তিনি হলেন একজন যথার্থ চারণ-লেখক। অজানা ও স্বল্প চর্চিত বিষয়ে তিনি যেন এক যথার্থ এক ঝাঁপিবাহক। আর সেই ঝাঁপির গায়ে নকশিকাঁথার অপরূপ কারুকাজ। অতীতে পত্র-পত্রিকার পৃষ্ঠায় তিনি কত চমকপ্রদ খবর আমাদের দিয়েছেন, হাল আমলে দেবাশিসদা ফেসবুকে সেই কাজ করে চলেছেন। তাঁর এইসব লেখাগুলো দুইমলাটে পাবার লোভ হতো খুব। ( কৃষ্ণজিৎ সেনগুপ্ত, ২৯ ফেব্রুয়ারি, ২০২০)

পাঠকের মত (০)

অন্য অন্য স্টল

সব স্টল →

মহুয়া পাবলিশার্স

সব বয়সের পাঠকের জন্য মহুয়া পাবলিশার্সের বইয়ের তালিকা বেশ বড়। ছোটদের জন্য আছে অ্যাডভেঞ্চার আর রহস্যের গল্প — পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের বইসহ — সঙ্গে ভূতের গল্প আর হাসির গল্পের সংকলন। বড়দের জন্য গোয়েন্দা কাহিনি ও সামাজিক উপন্যাস থেকে শুরু করে ধর্ম, লোকবিশ্বাস ও বাউল-ফকির সাধনা, মহাভারতের নারীচরিত্র, উপনিষদ এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও রবীন্দ্রনাথের জীবনকথা নিয়ে লেখা।

বই

৩৪টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

চারুপাঠ

চারুপাঠ এমন বই প্রকাশ করে যা ভাষা আর শতাব্দীর সীমা পেরোয়: ভারতেন্দু হরিশ্চন্দ্রের নাটক আর প্রথম শতাব্দীর নাবিকের সমুদ্রযাত্রার বিবরণ ‘পেরিপ্লাস’-এর বাংলা অনুবাদ, দক্ষিণ ভারতের এক প্রান্তিক সম্প্রদায়ের মানুষের আত্মকথা, পালি থেকে হিন্দিতে থেরী অপদান, আর কাশী নিয়ে লেখা — তার মন্দির, ঘাট আর মানুষ — যার মধ্যে আছে একটি পুজো বার্ষিকী ও বারাণসীর এক প্রবীণ কবির কবিতার বই।

বই

৭টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

পত্রাবলী

পত্রাবলী পাঠকের জন্য কাগজের জিনিস বানায়: ছবি আঁকা বুকমার্ক, যার মধ্যে আছে দুর্গাপুজোর সেট, আর তাদের ‘Patu’ সিরিজের দ্বিতীয় খণ্ড।

শিল্প

৪টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন

ভায়লি

আমরা বিশেষভাবে রেজিন দিয়ে কাস্টমাইজড এবং বিভিন্ন ধরনের গয়না তৈরি করে থাকি।

শিল্প

১৭টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন