← বইমেলা
এগারোজন অশ্বারোহী

এগারোজন অশ্বারোহী

₹২৪৯

কলকাতার ডেস্ক ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত দাম জানাবে।

কাহিনি শুরু হয়েছে ব্যাসদেবের জবানিতে। মহাভারতের ঘটনাক্রম উঠে এসেছে সহজ ন্যারেটিভে। ক্ষমতা দখলের সূত্রে অসুর-দেব থেকে শুরু করে মানুষ পর্যন্ত কীভাবে গড়িয়েছে একের পর এক বিরোধ, ভগবান চতুর্বেদী তা শুনিয়েছেন বিনায়ক গজাননকে। কৌরব আর পাণ্ডবদের যুদ্ধের বীজ অঙ্কুরিত হওয়ার সূত্র ধরে এসেছে কোরাণের কাহিনিও। ফেরেশতা আর জ্বিনদের লড়াই থেকে স্বর্গে প্রবেশ ঘটল ইবলিশের। হয়ে উঠল সে ফেরেশতাদের সর্দার। তারপর জন্ম হল মানুষের। আদমকে সেজদা না করে সদাপ্রভুর শাস্তিতে ইবলিশ পরিণত হল শয়তানে। এরপর আদম আর হাওয়া বিবিও স্বর্গচ্যুত হলেন ঘটনাপ্রবাহে। পৃথিবীতে শুরু হল মানুষের বসতি। শুভবুদ্ধির সঙ্গে শুরু হল শয়তানের প্ররোচনার সংঘাত। আল্লাহর প্রেরিত দূত নবীদের কাহিনি এগিয়ে চলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই মুসলমান-ইহুদি আর খ্রিস্টানদের বিরোধের ইতিহাস। এই বিরোধ চূড়ান্ত বাঁক নিয়েছে শেষ নবী মুহাম্মদের মৃত্যুর সঙ্গে সঙ্গে। খিলাফতের রাজনীতি শেষ পর্যন্ত জন্ম দিয়েছে আইসিস-এর মতো মানবতাবিরোধী একটি গোষ্ঠীর। মহাকাব্যিক ঢঙে রচিত এই উপন্যাসে লেখক চিরজীবী পৌরাণিক চরিত্রগুলির সাহায্যে তুলে ধরেছেন ক্ষমতার আধুনিকতম পুতুলনাচ।

পাঠকের মত (০)

অন্য অন্য স্টল

সব স্টল →

মহুয়া পাবলিশার্স

সব বয়সের পাঠকের জন্য মহুয়া পাবলিশার্সের বইয়ের তালিকা বেশ বড়। ছোটদের জন্য আছে অ্যাডভেঞ্চার আর রহস্যের গল্প — পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের বইসহ — সঙ্গে ভূতের গল্প আর হাসির গল্পের সংকলন। বড়দের জন্য গোয়েন্দা কাহিনি ও সামাজিক উপন্যাস থেকে শুরু করে ধর্ম, লোকবিশ্বাস ও বাউল-ফকির সাধনা, মহাভারতের নারীচরিত্র, উপনিষদ এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও রবীন্দ্রনাথের জীবনকথা নিয়ে লেখা।

বই

৩৪টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

ভায়লি

আমরা বিশেষভাবে রেজিন দিয়ে কাস্টমাইজড এবং বিভিন্ন ধরনের গয়না তৈরি করে থাকি।

শিল্প

১৭টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন

ট্যাগোর অ্যাসোসিয়েশন

বাটিক শিল্প একটি প্রাচীন মোম-প্রতিরোধী কাপড় রঙিন করার পদ্ধতি, যা বিশ্বজুড়ে সমাদৃত হলেও বাংলায় এর আগমন ও বিকাশের একটি বিশেষ ইতিহাস রয়েছে। বাটিক শব্দের উৎপত্তি ইন্দোনেশীয় ভাষা থেকে। কাপড়ের নির্দিষ্ট অংশে মোম লাগিয়ে নকশা ঢেকে রাখার পর রং করা হয়, ফলে মোমযুক্ত স্থানগুলোতে রং লাগে না। বাংলায় বাটিক শিল্প জনপ্রিয় করে তোলার পেছনে নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ অবদান রয়েছে। জাভার ঐতিহ্যবাহী বাটিক আর শান্তিনিকেতনের বাটিকের মধ্যে পদ্ধতির কিছু মিল থাকলেও নকশা ও প্রয়োগের ক্ষেত্রে বাঙালি নিজস্ব

শিল্প

১২টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন

হ্যালে হাএফি

আপনার হাতঘড়িটি শুধু একটি ঘড়ির চেয়েও বেশি কিছু হতে পারে—এটি বহন করতে পারে একটি গল্প, একটি সংস্কৃতি এবং বাংলার ঐতিহ্যের নিরদর্শন। বাংলার শিল্পকলায় অনুপ্রাণিত নকশা, অনন্য ডায়াল সাথে তৈরি এই কালেকশনটি পাওয়া যাচ্ছে একাধিক রঙ এবং বিভিন্ন স্টাইলের স্ট্র্যাপে।

শিল্প

১০টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন

অরিত্র প্রকাশনী

অরিত্র প্রকাশনী বাংলা ভৌতিক গল্প আর মনস্তাত্ত্বিক থ্রিলারের ঠিকানা — রহস্যময় বাংলো, ভূত চতুর্দশীর রাত, অলৌকিক কাহিনির অমনিবাস — সঙ্গে পুরী ধামে শ্রীচৈতন্যের অন্তর্ধানের মতো ঐতিহাসিক রহস্য। তালিকায় আছে সামাজিক উপন্যাস, ফুলন দেবীর জীবনী, আর সনাতন ধর্ম ও তন্ত্র নিয়ে বই।

বই

২১টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

চারুপাঠ

চারুপাঠ এমন বই প্রকাশ করে যা ভাষা আর শতাব্দীর সীমা পেরোয়: ভারতেন্দু হরিশ্চন্দ্রের নাটক আর প্রথম শতাব্দীর নাবিকের সমুদ্রযাত্রার বিবরণ ‘পেরিপ্লাস’-এর বাংলা অনুবাদ, দক্ষিণ ভারতের এক প্রান্তিক সম্প্রদায়ের মানুষের আত্মকথা, পালি থেকে হিন্দিতে থেরী অপদান, আর কাশী নিয়ে লেখা — তার মন্দির, ঘাট আর মানুষ — যার মধ্যে আছে একটি পুজো বার্ষিকী ও বারাণসীর এক প্রবীণ কবির কবিতার বই।

বই

৭টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন