← বইমেলা
গরম ভাত

গরম ভাত

₹১৬০

কলকাতার ডেস্ক ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত দাম জানাবে।

যে গ্রামে আমার জন্ম, বেড়ে ওঠা, পূর্ববঙ্গ থেকে উদ্বাস্তু হয়ে এপারে চলে আসা ছিন্নমূল কিছু মানুষের হাতে গড়ে ওঠা সেই গ্রামে এক সময় না ছিল ঠিকমতো রাস্তা, না ছিল এক পলক চেয়ে দেখার মতো বাড়িঘর। ইলেকট্রিসিটি তখন দূর অস্ত। সন্ধ্যে লাগতেই ঝুপসি আঁধারে ঢেকে যেত পুরো গ্রাম। আলো বলতে তখন মাটির দাওয়ায় টিমটিম করে জ্বলতে থাকা কেরোসিনের কুপি, আকাশের তারা, আর এদিক-ওদিক ছড়িয়ে থাকা কিছু জোনাকি। তাতে পথ চলা দায়। তাই সন্ধ্যে হতেই গ্রামের মানুষগুলো ঢুকে পড়ত যে যার বাড়িতে। রাতের খাওয়া সন্ধ্যের আগেই শেষ। সারাদিনের ক্লান্ত শরীর তখন বিছানার সান্নিধ্য পেতে ব্যস্ত। আর একবার তা পেলেই শান্তির ঘুম। আমাদের গ্রামটা অনেকখানি ফাঁকা জায়গাকে দুই ভাগে ভাগ করে দিয়ে উত্তর থেকে দক্ষিণে লম্বালম্বি চলে গেছে মাইল দুয়েক। পূর্ব পাশে বিরাট বিল। পশ্চিমে মাঠ। সেই মাঠটা ঢালু হতে হতে নেমে গেছে আরও একটা বিলে। আষাঢ় থেকে ফাল্গুন দুই বিলেই জল থাকত। বাকি সময় তার চওড়া বুক ভরে যেত সবুজ ফসলে। সারি সারি খেত। রাশি রাশি ফসল। এই বিলে তাই একদিকে যেমন দেখেছি জেলে বাগদিদের মাছ মারা, তেমনই দেখেছি মাটির গন্ধ গায়ে মাখা কৃষকের চাষবাস।

পাঠকের মত (০)

অন্য অন্য স্টল

সব স্টল →

হ্যালে হাএফি

আপনার হাতঘড়িটি শুধু একটি ঘড়ির চেয়েও বেশি কিছু হতে পারে—এটি বহন করতে পারে একটি গল্প, একটি সংস্কৃতি এবং বাংলার ঐতিহ্যের নিরদর্শন। বাংলার শিল্পকলায় অনুপ্রাণিত নকশা, অনন্য ডায়াল সাথে তৈরি এই কালেকশনটি পাওয়া যাচ্ছে একাধিক রঙ এবং বিভিন্ন স্টাইলের স্ট্র্যাপে।

শিল্প

১০টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন

অরিত্র প্রকাশনী

অরিত্র প্রকাশনী বাংলা ভৌতিক গল্প আর মনস্তাত্ত্বিক থ্রিলারের ঠিকানা — রহস্যময় বাংলো, ভূত চতুর্দশীর রাত, অলৌকিক কাহিনির অমনিবাস — সঙ্গে পুরী ধামে শ্রীচৈতন্যের অন্তর্ধানের মতো ঐতিহাসিক রহস্য। তালিকায় আছে সামাজিক উপন্যাস, ফুলন দেবীর জীবনী, আর সনাতন ধর্ম ও তন্ত্র নিয়ে বই।

বই

২১টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

ছবি-ও-ঘর-ঘোরাডুম

বাংলার গল্প, সাহিত্য ও লোকঐতিহ্য থেকে আনুপ্রানিত সংগ্রহ যোগ্য সৃষ্টির ঠিকানা।

শিল্প

১৩টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন

চারুপাঠ

চারুপাঠ এমন বই প্রকাশ করে যা ভাষা আর শতাব্দীর সীমা পেরোয়: ভারতেন্দু হরিশ্চন্দ্রের নাটক আর প্রথম শতাব্দীর নাবিকের সমুদ্রযাত্রার বিবরণ ‘পেরিপ্লাস’-এর বাংলা অনুবাদ, দক্ষিণ ভারতের এক প্রান্তিক সম্প্রদায়ের মানুষের আত্মকথা, পালি থেকে হিন্দিতে থেরী অপদান, আর কাশী নিয়ে লেখা — তার মন্দির, ঘাট আর মানুষ — যার মধ্যে আছে একটি পুজো বার্ষিকী ও বারাণসীর এক প্রবীণ কবির কবিতার বই।

বই

৭টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

মুক্তচিন্তা পাবলিকেশন

মুক্তচিন্তা পাবলিকেশন নিজেকে যুক্তিবাদী প্রকাশনার অব্যবসায়িক উদ্যোগ বলে পরিচয় দেয়। এদের বই রোজকার বিশ্বাসের সামনে বিজ্ঞান আর যুক্তিকে দাঁড় করায়: বিজ্ঞানের আলোয় জ্যোতিষ, বিকল্প চিকিৎসার খতিয়ান, ডারউইন ও বিবর্তনবাদ, বড়দের ও কিশোরদের জন্য ‘অলৌকিক’ ঘটনার যুক্তিবাদী তদন্ত, মাদার টেরেসার ভাবমূর্তি নির্মাণের রাজনীতি, আর সাপ নিয়ে জানা-বোঝা।

বই

৮টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন