← বইমেলা
যুগান্তর

যুগান্তর

₹২০০

কলকাতার ডেস্ক ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত দাম জানাবে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবে শুরু হয়েছে। সেই অস্থির সময়কালে অবিভক্ত ভারতবর্ষের পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ প্রান্ত থেকে কয়েকজন তরুণ-তরুণী ভাগ্যের ফেরে এসে উপস্থিত হল দক্ষিণ-পূর্ব এশিয়ার এক দ্বীপে। শুধু ভৌগোলিক অবস্থানই নয়, তরুণ-তরুণীদের আর্থ-সামাজিক অবস্থান এবং পারিবারিক পটভূমিকাও একে অপরের থেকে সহস্র যোজন দূরবর্তী। বিদেশযাত্রার কারণও প্রত্যেকের ভিন্ন। এদের মধ্যে কেউ ডাক্তার, কেউ সামরিক অফিসার, কেউ গ্রামের অশিক্ষিত দরিদ্র কিশোর, কেউ মফস্‌সলের কলেজ-ছুট মেধাবী ছাত্র, আবার কেউ রক্ষণশীল মধ্যবিত্ত পরিবারের পলাতকা গৃহবধূ। এদিকে ছবির মতো সুন্দর সেই দ্বীপের ভাগ্যাকাশে তখন সকলের অলক্ষে ঘনিয়ে এসেছে এক ভয়াবহ দুর্যোগের কালো মেঘ। যার নাম জাপানি অধিগ্রহণ। এই মানুষগুলো কি পারবে তাদের নিজস্ব সুখ-দুঃখ, হাসিকান্নার নিশ্চিন্ত জগতকে সেই বৃহত্তর বিপর্যয় থেকে নির্বিঘ্নে সরিয়ে রাখতে, নাকি খড়কুটোর মতো তারাও ভেসে যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবল তরঙ্গোচ্ছ্বাসে?

পাঠকের মত (০)

অন্য অন্য স্টল

সব স্টল →

মুক্তচিন্তা পাবলিকেশন

মুক্তচিন্তা পাবলিকেশন নিজেকে যুক্তিবাদী প্রকাশনার অব্যবসায়িক উদ্যোগ বলে পরিচয় দেয়। এদের বই রোজকার বিশ্বাসের সামনে বিজ্ঞান আর যুক্তিকে দাঁড় করায়: বিজ্ঞানের আলোয় জ্যোতিষ, বিকল্প চিকিৎসার খতিয়ান, ডারউইন ও বিবর্তনবাদ, বড়দের ও কিশোরদের জন্য ‘অলৌকিক’ ঘটনার যুক্তিবাদী তদন্ত, মাদার টেরেসার ভাবমূর্তি নির্মাণের রাজনীতি, আর সাপ নিয়ে জানা-বোঝা।

বই

৮টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

অয়র্ণা

এখানে সব রকমের হাতের তৈরী গয়না পাওয়া যায়। ফেব্রিক, ডোকরা, পাটের, বীজের, ব্রাসের, এমব্রয়ডারি, ক্রোশেট, কুন্দন, কাঠের, অক্সাইডস। নেকপিস, কানের দুল, চুড়ি, আংটি। সব ধরণের গয়না পাওয়া যাবে। Customised Available

শিল্প

৪টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন

ভায়লি

আমরা বিশেষভাবে রেজিন দিয়ে কাস্টমাইজড এবং বিভিন্ন ধরনের গয়না তৈরি করে থাকি।

শিল্প

১৭টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন

অরিত্র প্রকাশনী

অরিত্র প্রকাশনী বাংলা ভৌতিক গল্প আর মনস্তাত্ত্বিক থ্রিলারের ঠিকানা — রহস্যময় বাংলো, ভূত চতুর্দশীর রাত, অলৌকিক কাহিনির অমনিবাস — সঙ্গে পুরী ধামে শ্রীচৈতন্যের অন্তর্ধানের মতো ঐতিহাসিক রহস্য। তালিকায় আছে সামাজিক উপন্যাস, ফুলন দেবীর জীবনী, আর সনাতন ধর্ম ও তন্ত্র নিয়ে বই।

বই

২১টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

পত্রাবলী

পত্রাবলী পাঠকের জন্য কাগজের জিনিস বানায়: ছবি আঁকা বুকমার্ক, যার মধ্যে আছে দুর্গাপুজোর সেট, আর তাদের ‘Patu’ সিরিজের দ্বিতীয় খণ্ড।

শিল্প

৪টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন