← বইমেলা
মুখ-ফেরতা গল্প

মুখ-ফেরতা গল্প

₹১৯৯

কলকাতার ডেস্ক ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত দাম জানাবে।

মুখ-ফেরতা গল্প হল সেই গল্প যা মুখে মুখে ফেরে। গল্পের আদি প্রচলন তো সেভাবেই হয়েছিল। অনেক পরে তার লিখিত চেহারা এসেছে সাহিত্যে। তবু এখনও রয়ে গিয়েছে মুখ-ফেরতা গল্পের ধরনটি। এই বইটিতে যেসব গল্প রয়েছে সেসবের সূত্র হিসেবে লেখক নীহারুল ইসলাম বেছে নিয়েছেন সেই মুখ-ফেরতার প্রকারটিকে। কয়েকটি গল্পে তার উপস্থিতি স্পষ্ট। তবে সব গল্পই লোককথা বা রূপকথা বা মিথ থেকে উঠে এসেছে বলে ভাবা যাবে না। আসলে গল্পের যা বুনোট তার ভেতরেই জড়িয়ে রয়েছে ওই মুখ-ফেরতা কিছু ঘটনা বা কাহিনি। লেখকের কুশলী কলমে গল্পে তারই অন্যতর ব্যাখ্যা পৌঁছে যায় পাঠকের কাছে। আবার কিছু গল্পকে আপাতভাবে মুখ-ফেরতা গল্প নাও মনে হতে পারে। কিন্তু মনোযোগী পাঠক নিশ্চয়ই আবিষ্কার করবেন যে সেইসব গল্পের বীজ প্রকৃত অর্থে ওই মুখ-ফেরতার ধরনটিকেই ধারণ করে রয়েছে।

পাঠকের মত (০)

অন্য অন্য স্টল

সব স্টল →

মুক্তচিন্তা পাবলিকেশন

মুক্তচিন্তা পাবলিকেশন নিজেকে যুক্তিবাদী প্রকাশনার অব্যবসায়িক উদ্যোগ বলে পরিচয় দেয়। এদের বই রোজকার বিশ্বাসের সামনে বিজ্ঞান আর যুক্তিকে দাঁড় করায়: বিজ্ঞানের আলোয় জ্যোতিষ, বিকল্প চিকিৎসার খতিয়ান, ডারউইন ও বিবর্তনবাদ, বড়দের ও কিশোরদের জন্য ‘অলৌকিক’ ঘটনার যুক্তিবাদী তদন্ত, মাদার টেরেসার ভাবমূর্তি নির্মাণের রাজনীতি, আর সাপ নিয়ে জানা-বোঝা।

বই

৮টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

চারুপাঠ

চারুপাঠ এমন বই প্রকাশ করে যা ভাষা আর শতাব্দীর সীমা পেরোয়: ভারতেন্দু হরিশ্চন্দ্রের নাটক আর প্রথম শতাব্দীর নাবিকের সমুদ্রযাত্রার বিবরণ ‘পেরিপ্লাস’-এর বাংলা অনুবাদ, দক্ষিণ ভারতের এক প্রান্তিক সম্প্রদায়ের মানুষের আত্মকথা, পালি থেকে হিন্দিতে থেরী অপদান, আর কাশী নিয়ে লেখা — তার মন্দির, ঘাট আর মানুষ — যার মধ্যে আছে একটি পুজো বার্ষিকী ও বারাণসীর এক প্রবীণ কবির কবিতার বই।

বই

৭টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

মহুয়া পাবলিশার্স

সব বয়সের পাঠকের জন্য মহুয়া পাবলিশার্সের বইয়ের তালিকা বেশ বড়। ছোটদের জন্য আছে অ্যাডভেঞ্চার আর রহস্যের গল্প — পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের বইসহ — সঙ্গে ভূতের গল্প আর হাসির গল্পের সংকলন। বড়দের জন্য গোয়েন্দা কাহিনি ও সামাজিক উপন্যাস থেকে শুরু করে ধর্ম, লোকবিশ্বাস ও বাউল-ফকির সাধনা, মহাভারতের নারীচরিত্র, উপনিষদ এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও রবীন্দ্রনাথের জীবনকথা নিয়ে লেখা।

বই

৩৪টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

ছবি-ও-ঘর-ঘোরাডুম

বাংলার গল্প, সাহিত্য ও লোকঐতিহ্য থেকে আনুপ্রানিত সংগ্রহ যোগ্য সৃষ্টির ঠিকানা।

শিল্প

১৩টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন

হ্যালে হাএফি

আপনার হাতঘড়িটি শুধু একটি ঘড়ির চেয়েও বেশি কিছু হতে পারে—এটি বহন করতে পারে একটি গল্প, একটি সংস্কৃতি এবং বাংলার ঐতিহ্যের নিরদর্শন। বাংলার শিল্পকলায় অনুপ্রাণিত নকশা, অনন্য ডায়াল সাথে তৈরি এই কালেকশনটি পাওয়া যাচ্ছে একাধিক রঙ এবং বিভিন্ন স্টাইলের স্ট্র্যাপে।

শিল্প

১০টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন