← বইমেলা
নিত্যদিনের চিত্রকথা

নিত্যদিনের চিত্রকথা

₹২৪৯

কলকাতার ডেস্ক ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত দাম জানাবে।

এই পানসে জীবনে বৈচিত্রের বড় অভাব। মধ্যবিত্ত বাঙালি বাড়ির খাবারের মেনু যেন! কভি চাল আর কভি গম! তাতেই দম শেষ। তবে হ্যাঁ, জীবনে ঝামেলার কোনো অভাব নেই। বাড়িতে টমটম হরদম জ্বালাতন করে। ইস্কুলে রোজ হাজারো ফ্যাচাং। পাছে কোনোদিন অসময়ে শান্তির জল গায়ে লেগে ঠাণ্ডা লেগে যায় আমার, মিনতি পাহারা দেয়। ইস্কুলে নিরন্তর জ্বালাতনের প্রদীপটুকু যত্নে আগলে রাখে সে। ব্যস, আর কি! বাড়িতে মা আছে, ম্যাও আছে, লেজ নাড়া নেড়ি আছে এক পাল! ঘুশুড়ির টোটো যেমন বেহাল রাস্তায় বেদম ঝাঁকুনির চোটে জাগিয়ে রাখে আমায়, এরাও সারাদিন নানাভাবে ঝাঁকিয়ে সজাগ রাখে আমায়। এই মেলা ঝামেলায়, আমার অসহায় ল্যাদখোর মন দিনরাত নাক ডেকে ঘুমোতে চায়। তাই আমি মাঝে মাঝেই টুসকি মেরে সব চটচটে ঝঞ্ঝাট গা থেকে ছিটকে ফেলে দিই। শুয়ে শুয়ে শুধু ছোটবেলার কথা ভাবি, পেন নিয়ে আঁকি-বুকি কাটি আর ঘুমিয়ে পড়ি।

পাঠকের মত (০)

অন্য অন্য স্টল

সব স্টল →

চারুপাঠ

চারুপাঠ এমন বই প্রকাশ করে যা ভাষা আর শতাব্দীর সীমা পেরোয়: ভারতেন্দু হরিশ্চন্দ্রের নাটক আর প্রথম শতাব্দীর নাবিকের সমুদ্রযাত্রার বিবরণ ‘পেরিপ্লাস’-এর বাংলা অনুবাদ, দক্ষিণ ভারতের এক প্রান্তিক সম্প্রদায়ের মানুষের আত্মকথা, পালি থেকে হিন্দিতে থেরী অপদান, আর কাশী নিয়ে লেখা — তার মন্দির, ঘাট আর মানুষ — যার মধ্যে আছে একটি পুজো বার্ষিকী ও বারাণসীর এক প্রবীণ কবির কবিতার বই।

বই

৭টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

মুক্তচিন্তা পাবলিকেশন

মুক্তচিন্তা পাবলিকেশন নিজেকে যুক্তিবাদী প্রকাশনার অব্যবসায়িক উদ্যোগ বলে পরিচয় দেয়। এদের বই রোজকার বিশ্বাসের সামনে বিজ্ঞান আর যুক্তিকে দাঁড় করায়: বিজ্ঞানের আলোয় জ্যোতিষ, বিকল্প চিকিৎসার খতিয়ান, ডারউইন ও বিবর্তনবাদ, বড়দের ও কিশোরদের জন্য ‘অলৌকিক’ ঘটনার যুক্তিবাদী তদন্ত, মাদার টেরেসার ভাবমূর্তি নির্মাণের রাজনীতি, আর সাপ নিয়ে জানা-বোঝা।

বই

৮টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

মহুয়া পাবলিশার্স

সব বয়সের পাঠকের জন্য মহুয়া পাবলিশার্সের বইয়ের তালিকা বেশ বড়। ছোটদের জন্য আছে অ্যাডভেঞ্চার আর রহস্যের গল্প — পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের বইসহ — সঙ্গে ভূতের গল্প আর হাসির গল্পের সংকলন। বড়দের জন্য গোয়েন্দা কাহিনি ও সামাজিক উপন্যাস থেকে শুরু করে ধর্ম, লোকবিশ্বাস ও বাউল-ফকির সাধনা, মহাভারতের নারীচরিত্র, উপনিষদ এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও রবীন্দ্রনাথের জীবনকথা নিয়ে লেখা।

বই

৩৪টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

ছবি-ও-ঘর-ঘোরাডুম

বাংলার গল্প, সাহিত্য ও লোকঐতিহ্য থেকে আনুপ্রানিত সংগ্রহ যোগ্য সৃষ্টির ঠিকানা।

শিল্প

১৩টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন

পত্রাবলী

পত্রাবলী পাঠকের জন্য কাগজের জিনিস বানায়: ছবি আঁকা বুকমার্ক, যার মধ্যে আছে দুর্গাপুজোর সেট, আর তাদের ‘Patu’ সিরিজের দ্বিতীয় খণ্ড।

শিল্প

৪টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন