← বইমেলা
পদক্ষেপ

পদক্ষেপ

₹২২৫

কলকাতার ডেস্ক ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত দাম জানাবে।

এ এক কিশোরবেলার কথা। এক কিশোরের আনন্দ, মনখারাপ, স্মৃতি উছলে আসার কথা। সেই গ্রামের কথা যেখানে লন্ঠনের আলোয় ধানের মরাইয়ের ছায়া উঠোন জুড়ে। যেখান থেকে মুনিষ-খাটা বাবা তার ছেলেকে পাঠায় শহরের হস্টেলে পড়তে। পাঠশালা ছেড়ে, স্কুল ছেড়ে, বায়োস্কোপের বাক্স ছেড়ে হস্টেলে এসে কিশোর ফটিকের সামনে এক অন্য জগৎ। প্রেয়ার লাইন, বড়ো সব দাদা, বন্ধুবান্ধব, মাস্টারমশাই, সিনেমা হল, বড়োলোকি চাল, নাটকে অভিনয়। জীবনের প্রথম চুমু এক পুরুষের কাছ থেকে। তারপর চুলে লাল ফিতে বাঁধা রোল থার্টি এইট। সমস্ত কিছুর মধ্যে বদলে যেতে থাকে সময়। কিশোর ফটিক হায়ার সেকেন্ডারি পরীক্ষার সেন্ট আপ ক্যান্ডিডেট। হেলাফেলার গ্রাম, পরিবার, বাবা কীভাবে তার সামনে এসে দাঁড়ায় তখন? এই কাহিনি ফেলে আসা সময়ের। কিন্তু কিশোরমন যে সময় পেরিয়ে এসেও বদলায় না, এই লেখা তারই চিহ্ন।

পাঠকের মত (০)

অন্য অন্য স্টল

সব স্টল →

মুক্তচিন্তা পাবলিকেশন

মুক্তচিন্তা পাবলিকেশন নিজেকে যুক্তিবাদী প্রকাশনার অব্যবসায়িক উদ্যোগ বলে পরিচয় দেয়। এদের বই রোজকার বিশ্বাসের সামনে বিজ্ঞান আর যুক্তিকে দাঁড় করায়: বিজ্ঞানের আলোয় জ্যোতিষ, বিকল্প চিকিৎসার খতিয়ান, ডারউইন ও বিবর্তনবাদ, বড়দের ও কিশোরদের জন্য ‘অলৌকিক’ ঘটনার যুক্তিবাদী তদন্ত, মাদার টেরেসার ভাবমূর্তি নির্মাণের রাজনীতি, আর সাপ নিয়ে জানা-বোঝা।

বই

৮টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

পত্রাবলী

পত্রাবলী পাঠকের জন্য কাগজের জিনিস বানায়: ছবি আঁকা বুকমার্ক, যার মধ্যে আছে দুর্গাপুজোর সেট, আর তাদের ‘Patu’ সিরিজের দ্বিতীয় খণ্ড।

শিল্প

৪টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন

ছবি-ও-ঘর-ঘোরাডুম

বাংলার গল্প, সাহিত্য ও লোকঐতিহ্য থেকে আনুপ্রানিত সংগ্রহ যোগ্য সৃষ্টির ঠিকানা।

শিল্প

১৩টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন

হ্যালে হাএফি

আপনার হাতঘড়িটি শুধু একটি ঘড়ির চেয়েও বেশি কিছু হতে পারে—এটি বহন করতে পারে একটি গল্প, একটি সংস্কৃতি এবং বাংলার ঐতিহ্যের নিরদর্শন। বাংলার শিল্পকলায় অনুপ্রাণিত নকশা, অনন্য ডায়াল সাথে তৈরি এই কালেকশনটি পাওয়া যাচ্ছে একাধিক রঙ এবং বিভিন্ন স্টাইলের স্ট্র্যাপে।

শিল্প

১০টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন