← বইমেলা
রাখালরাজা

রাখালরাজা

₹৩২৫

কলকাতার ডেস্ক ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত দাম জানাবে।

রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম প্রেসিডেন্ট স্বামী ব্রহ্মানন্দ মহারাজ ছিলেন ঠাকুরের মানসপুত্র। ঠাকুর বলে গিয়েছিলেন, “রাখালের একটা রাজ্য চালানোর ক্ষমতা আছে।” তাই স্বামীজী তাঁকে ডাকতেন ‘রাজা’ বলে। সেই থেকে তিনি রাজা মহারাজ। তিনি ছিলেন এক শান্ত সমাহিত ধ্যানমগ্ন সন্ন্যাসী। অন্যদিকে তিনি এক দক্ষ প্রসাশক। এক পরাধীন দেশের ঝঞ্ঝাবিক্ষুদ্ধ সময়ে তিনি হাল ধরেছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের। মিশনকে এক দৃঢ় ভূমিতে দাঁড় করিয়ে দিয়েছিলেন। প্রতিষ্ঠাকাল থেকে আজীবন তিনি ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট। তাঁর চরিত্রের আরও কিছু আকর্ষণীয় দিক ছিল। যেমন তাঁর সঙ্গীতপ্রিয়তা, হাস্যরস, ফুল ও ফলের গাছের প্রতি ভালোবাসা। এমনকি কখনোসখনো তিনি মাছ ধরতে বা তাস খেলতেও ভালোবাসতেন। সর্বোপরি ছিল মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা। স্বামীজী তাঁর সম্পর্কে বলেছিলেন, “…ঠাকুর যাঁকে ছেলে বলে কোলে করতেন, আদর করে খাওয়াতেন, একসঙ্গে শয়ন করতেন, তাঁর কি তুলনা হয়? রাজা আমাদের মঠের প্রাণ— সত্যিই আমাদের রাজা।” এমন একজন সন্ন্যাসীর জীবনের ছবি আঁকার আপ্রাণ ও অক্ষম চেষ্টার ফসল এই বই।

পাঠকের মত (০)

অন্য অন্য স্টল

সব স্টল →

মুক্তচিন্তা পাবলিকেশন

মুক্তচিন্তা পাবলিকেশন নিজেকে যুক্তিবাদী প্রকাশনার অব্যবসায়িক উদ্যোগ বলে পরিচয় দেয়। এদের বই রোজকার বিশ্বাসের সামনে বিজ্ঞান আর যুক্তিকে দাঁড় করায়: বিজ্ঞানের আলোয় জ্যোতিষ, বিকল্প চিকিৎসার খতিয়ান, ডারউইন ও বিবর্তনবাদ, বড়দের ও কিশোরদের জন্য ‘অলৌকিক’ ঘটনার যুক্তিবাদী তদন্ত, মাদার টেরেসার ভাবমূর্তি নির্মাণের রাজনীতি, আর সাপ নিয়ে জানা-বোঝা।

বই

৮টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

ট্যাগোর অ্যাসোসিয়েশন

বাটিক শিল্প একটি প্রাচীন মোম-প্রতিরোধী কাপড় রঙিন করার পদ্ধতি, যা বিশ্বজুড়ে সমাদৃত হলেও বাংলায় এর আগমন ও বিকাশের একটি বিশেষ ইতিহাস রয়েছে। বাটিক শব্দের উৎপত্তি ইন্দোনেশীয় ভাষা থেকে। কাপড়ের নির্দিষ্ট অংশে মোম লাগিয়ে নকশা ঢেকে রাখার পর রং করা হয়, ফলে মোমযুক্ত স্থানগুলোতে রং লাগে না। বাংলায় বাটিক শিল্প জনপ্রিয় করে তোলার পেছনে নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ অবদান রয়েছে। জাভার ঐতিহ্যবাহী বাটিক আর শান্তিনিকেতনের বাটিকের মধ্যে পদ্ধতির কিছু মিল থাকলেও নকশা ও প্রয়োগের ক্ষেত্রে বাঙালি নিজস্ব

শিল্প

১২টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন

হ্যালে হাএফি

আপনার হাতঘড়িটি শুধু একটি ঘড়ির চেয়েও বেশি কিছু হতে পারে—এটি বহন করতে পারে একটি গল্প, একটি সংস্কৃতি এবং বাংলার ঐতিহ্যের নিরদর্শন। বাংলার শিল্পকলায় অনুপ্রাণিত নকশা, অনন্য ডায়াল সাথে তৈরি এই কালেকশনটি পাওয়া যাচ্ছে একাধিক রঙ এবং বিভিন্ন স্টাইলের স্ট্র্যাপে।

শিল্প

১০টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন

ছবি-ও-ঘর-ঘোরাডুম

বাংলার গল্প, সাহিত্য ও লোকঐতিহ্য থেকে আনুপ্রানিত সংগ্রহ যোগ্য সৃষ্টির ঠিকানা।

শিল্প

১৩টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন