← বইমেলা
সবুজ পাখি ঠোঁটে সাদা ফুল

সবুজ পাখি ঠোঁটে সাদা ফুল

₹২২৫

কলকাতার ডেস্ক ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত দাম জানাবে।

নির্মেদ সাবলীল ভাষায় তেরোটি গল্প। স্বতন্ত্র কিছু চরিত্র। তাদের বিচিত্র স্বভাব, আশা-আকাঙ্ক্ষা, লোভ, দ্বিধাদ্বন্দ্ব এবং বেঁচে থাকা। তারা কেউ গ্রামের, কেউ শহরের। সেখানে স্মৃতিভ্রষ্ট বাবা ঘরে ফেরার পথ খুঁজে পান না। তৈয়েবদাদুর সবুজ পাখি আজও ঠোঁটে সাদা ফুল নিয়ে অনন্ত আকাশে পাড়ি দেয়। স্বাক্ষরতা অভিযানের স্বেচ্ছাসৈনিক বিমলবাবু অব্যক্ত চ্যালেঞ্জ ছুড়ে ভিত কাঁপিয়ে দেন সুখী সচ্ছল শহুরে জীবনের। একই মরা পচা কুকুর টেনে চলে গুনু। বৃষ্টির ভয়ংকর রাতে পোড়োবাড়িতে একসঙ্গে আশ্রয় নেয় স্মৃতিভ্রষ্ট বৃদ্ধ, চোর ও বিষাক্ত গোখরো। পথেঘাটে জিনিস কুড়িয়ে বেড়ান অনিলবাবু। এসব চরিত্র আমাদের চমকে দেয়, ভাবায়। নৈতিকতা-অনৈতিকতার বেড়াজালে সদ্য কাজে ঢোকা যুবক, অলৌকিকের অপেক্ষায় থাকা কেরানি, সোনার নেকলেস পাওয়া গরিব সতু মিস্ত্রি বা অতনু, সবাই যেন একই সূত্রে বাঁধা। কখনও জীবন জয়ী হয়, কখনও এক বিশাল শূন্যতা।

পাঠকের মত (০)

অন্য অন্য স্টল

সব স্টল →

চারুপাঠ

চারুপাঠ এমন বই প্রকাশ করে যা ভাষা আর শতাব্দীর সীমা পেরোয়: ভারতেন্দু হরিশ্চন্দ্রের নাটক আর প্রথম শতাব্দীর নাবিকের সমুদ্রযাত্রার বিবরণ ‘পেরিপ্লাস’-এর বাংলা অনুবাদ, দক্ষিণ ভারতের এক প্রান্তিক সম্প্রদায়ের মানুষের আত্মকথা, পালি থেকে হিন্দিতে থেরী অপদান, আর কাশী নিয়ে লেখা — তার মন্দির, ঘাট আর মানুষ — যার মধ্যে আছে একটি পুজো বার্ষিকী ও বারাণসীর এক প্রবীণ কবির কবিতার বই।

বই

৭টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

অরিত্র প্রকাশনী

অরিত্র প্রকাশনী বাংলা ভৌতিক গল্প আর মনস্তাত্ত্বিক থ্রিলারের ঠিকানা — রহস্যময় বাংলো, ভূত চতুর্দশীর রাত, অলৌকিক কাহিনির অমনিবাস — সঙ্গে পুরী ধামে শ্রীচৈতন্যের অন্তর্ধানের মতো ঐতিহাসিক রহস্য। তালিকায় আছে সামাজিক উপন্যাস, ফুলন দেবীর জীবনী, আর সনাতন ধর্ম ও তন্ত্র নিয়ে বই।

বই

২১টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

অয়র্ণা

এখানে সব রকমের হাতের তৈরী গয়না পাওয়া যায়। ফেব্রিক, ডোকরা, পাটের, বীজের, ব্রাসের, এমব্রয়ডারি, ক্রোশেট, কুন্দন, কাঠের, অক্সাইডস। নেকপিস, কানের দুল, চুড়ি, আংটি। সব ধরণের গয়না পাওয়া যাবে। Customised Available

শিল্প

৪টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন

মুক্তচিন্তা পাবলিকেশন

মুক্তচিন্তা পাবলিকেশন নিজেকে যুক্তিবাদী প্রকাশনার অব্যবসায়িক উদ্যোগ বলে পরিচয় দেয়। এদের বই রোজকার বিশ্বাসের সামনে বিজ্ঞান আর যুক্তিকে দাঁড় করায়: বিজ্ঞানের আলোয় জ্যোতিষ, বিকল্প চিকিৎসার খতিয়ান, ডারউইন ও বিবর্তনবাদ, বড়দের ও কিশোরদের জন্য ‘অলৌকিক’ ঘটনার যুক্তিবাদী তদন্ত, মাদার টেরেসার ভাবমূর্তি নির্মাণের রাজনীতি, আর সাপ নিয়ে জানা-বোঝা।

বই

৮টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন