শিশুসাহিত্য

৭টি বই

উত্তমকুমার - এক বন্দুকবাজ বাঘের গল্প
উত্তমকুমার - এক বন্দুকবাজ বাঘের গল্প

রোহণ কুদ্দুস

এবার আর একটি ভালো লাগা বইয়ের কথা লিখি। বইটা ছোটদের, কিন্তু ছোট বড় সবার ভালো লাগবে। আমি তো পড়েছি এক নিঃশ্বাসে। যেমন লেখা, তেমন ছবি! বইটির নাম উত্তমকুমার এক বন্দুকবাজ বাঘের গল্প। যতই এগিয়েছে উত্তমকুমার নামে বন্দুকবাজ বাঘের গল্পটা, ততই জীবনের রঙ গাঢ় হয়েছে, ততই ছেলে-ভোলানো গপ্পো থেকে হয়ে উঠেছে ছোট বড় সকলের মন-ভোলানো কাহিনি। সত্যি কথা বলতে কী কিছুদূর এগোবার পর সন্দেহ হচ্ছিল উত্তমকুমারের চূড়ান্ত গন্তব্য নিয়ে। তখনও জানি না ওস্তাদের মার শেষ রাতে আর সেই মার অনায়াসে যার করায়ত্ব, তিনি লেখক রোহণ কুদ্দুস, ওর জন্য এক বিষণ্ণ কিন্তু অমোঘ ব্যবস্থার বন্দোবস্ত করে রেখেছেন। অবশ্য পাশাপাশি উচ্চারণ করতেই হয় তন্ময় বিশ্বাসের নাম। কী সব অসাধারণ ছবি এঁকেছেন পাতার পর পাতায়! এই বইয়ের কাহিনি সূত্রকে চোখের সামনে রঙে রঙে সাকার হয়ে উঠতে দেখাটা ভারী ভাল লাগার ব্যাপার। বিশেষত অনেক চরিত্রই যখন বাস্তব থেকে নেওয়া আর চেহারাও আঁকা হয়েছে তাদেরই আদলে। সবাই জানি শিশুসাহিত্য ব্যাপারটা মোটেই শিশুসুলভ নয়। কল্পনা, রোম্যান্স, সচেতনতা, কোমল অনুভূতির বিকাশ, মননশীলতা, নিজের পারিপার্শ্বিককে ভালবাসা, এডভেঞ্চার, সব নির্দিষ্ট মাপে মিশিয়ে দুরূহ, কিন্তু স্বর্গীয় ককটেল এক। সব বারটেন্ডারের আয়ত্বে নয় ব্যাপারটি। কঠিন কাজ, কিন্তু কিক ধাঁ করে মাথায় চড়ে বসে নির্দিষ্ট সময়ের আগেই। আমাদের উত্তমকুমারও এইরকম। উনি মোটামুটি এলেন, দেখলেন, জয় করলেন টাইপ। আবার শিখর জয়ের পর যে বৈরাগ্য তাও শেখালেন যখন কোথায় চললে এই প্রশ্নের উত্তর না দিয়ে বাঘ 'দূরের ঘন বনের দিকে তাকাল একবার।… আমি আর হারুণ আল রশিদ উত্তমকুমার নামের সেই বাঘের পার্থিব কিছু সম্পত্তি হাতে দাঁড়িয়ে রইলাম। আর সূর্যের পড়ন্ত আলোয় দেখলাম, একটা হলুদ বাঘ কালো রঙের একটা ছাতা কাঁধে জঙ্গলের মধ্যে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে।' তার আগেই অবশ্য ছোটরা কী বড়রা আশ্বাসিত হয়েছে, 'আমরা সবাই মনে মনে জানি, কোথাও না কোথাও গিয়ে ঠিকই পৌঁছে যায় সবাই। নিরুদ্দেশ তো আর সত্যি করেই কেউ হয় না।' সত্যি সত্যি যাইই জেনে থাকি, মূলত যাদের জন্য এই বই তাদের মধ্যে চারিয়ে যাক এই দুর্মর আশাবাদ যে কোনো না কোনো গন্তব্যে পৌঁছে যাওয়াই যায়, চাঁদের পাহাড় বা সুন্দরবন হারিয়ে যাবার জন্য নয়। এই যে বড়রা একরকম বুঝবে, ছোটরা আরেকরকম, অথচ দু পক্ষের খুশি এসে মিলে যাবে বইটি পড়ার আনন্দে, পাশাপাশি এই দুটো ধারা উত্তমকুমারের শুরু থেকে শেষ অব্দি বহমান। কামালের দাদির পাঠানো লেবুর আচারে ফিদা বাঘ তার রোহণদাকে আচার মাখিয়ে খরগোশের মাংস খাওয়াতে চাইলে রোহণ আপত্তি জানিয়ে বলে, আমার আসলে খুব তাড়াতাড়ি হাঁটার অভ্যাস, ডাক্তার তাই খরগোশের মাংস খেতে বারণ করেছেন! ভালোমানুষ এই বাঘকে একমাত্র ভয় দেখাতে পারে টিভিতে গর্জনরত একমেবাদ্বিতীয়ম রোদ্দুর রায় (আর একবার তন্ময় বিশ্বাসের ছবির কথা না বলে পারলাম না, অসাধারণ, অপূর্ব, কোনো বিশেষণই যথেষ্ট নয়)। 'ঘরে রোদ্দুর রায়ের গান, বাথরুমে বাঘের গান। হোটেলের সেই ফ্লোরে যত লোক ছিল, সবাই একযোগে ফোন করে রুম সার্ভিসে খবর দিল হোটেলে হয় ডাকাত পড়েছে, নয়ত ভূমিকম্প হচ্ছে।' অথচ এই বাঘও নদীনালা সাঁতরে মনুষ্য বসতিতে ভুল করেই এসে উঠেছিল। তারপর তার যেমন খারাপ লাগেনি দোপেয়েদের বিচিত্র জীবনধারা, মানুষও তাকে প্রথমে ভয় পেলেও আপন করে নিতে দেরি করেনি। এমনকি বাঘকে সার্কাসে খেলা দেখিয়ে প্রভূত পয়সা রোজগার করা হারুণ আল রশিদও শেষ অব্দি তাকে সসম্মানে নিজ বাসভূমিতে ছেড়ে দিয়ে আসে। তবে অনেক অভিজ্ঞতায় ঋদ্ধ উত্তম কুমার এখন বিবাগী হবে না সংসারী, সে সকল তো তারই ইচ্ছা। একশ মজা পাতায় পাতায়, গল্পে ছবিতে। অবাক করে দেওয়া ঘটনার ঘনঘটা। তবু দুঃখী উত্তম কুমারের ধীর চলে যাওয়া যেন পেছন থেকে দাঁড়িয়ে আমিও দেখি। এমন প্রস্থানকে পিছু ডাকতে নেই, বড়রা তো বটেই, বাচ্চারাও তা বুঝবে। নৈঃশব্দকে সঙ্গী করে আমরা শেষ পাতায় বইটি বন্ধ করব। কিন্তু উত্তমকুমার বাঘের মতোই কাহিনিটি চিরকাল হরিষে বিষাদে মনে ছায়া ফেলবে। হযবরল শিশুসাহিত্যে উল্লেখযোগ্য একটি সংযোজনের অধিকারী হলেন। কাহিনি, ছবি ছাড়াও এই বইয়ের কাগজ আর ছাপার মান অতুলনীয়। এতো কম মূল্য ওরা ধার্য করলেন কোন মন্ত্রবলে, কে জানে!

₹২৪৯
গুপী গাইন বাঘা বাইন
গুপী গাইন বাঘা বাইন

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

গান আর ঢোল নিয়ে দুই বন্ধুর পথে বেরিয়ে পড়া, আর ভূতের রাজার তিন বর। সত্যজিৎ রায়ের ছবির মূল কাহিনি।

₹৮০
ঝিকিমিকি ১
ঝিকিমিকি ১

সঙ্গীতা দাশগুপ্তরায়

গুপের গল্প লেখা গুপে দিনের বেলা ভারী সাহসী কিন্তু রাতের বেলায় তার গা ছমছম করে। বানিয়ে বানিয়ে গল্প বলে লোককে বোকা বানাতে সে ওস্তাদ। ইস্কুলের কেউ কেউ তাকে ভালোবাসে, কেউ কেউ আবার হিংসেও করে। উপস্থিত বুদ্ধি দিয়ে গুপে বড়দেরও বোকা বানিয়ে দেয়। সব মিলিয়ে গুপে হল তোমার মতো কিংবা তোমার বন্ধুর মতোই দুষ্টু। তবে গুপে একাই কি দুষ্টু, নাকি ইস্কুলের টিচাররাও তার মতোই দুষ্টু? রসরাজ ঘোষাল আর মুরগির গল্প রাঙামামু বাড়িতে এলেই নমু আর তার দিদির ভারী মজা। রাঙামামুর ঝুলিতে কত রকমের যে গল্প! একদিন মামু শোনায় তাদের বংশের এক বিখ্যাত মানুষের গল্প। মামুর চোখে তিনি নাকি প্রাতঃস্মরণীয় মানুষ। তাঁর নাম রসরাজ ঘোষাল। বাড়ির বড়দের আহ্লাদে বেড়ে ওঠা কুঁড়ে রসরাজ কেমন করে ভাগ্যের সন্ধানে গ্রাম ছেড়ে বেরোন এবং কত অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে দিন কাটাতে কাটাতে একদিন ভুল সংস্কার ভেঙে ফেলেন সে গল্প পড়লেই বুঝতে পারবে শ্রী ঘোষাল আদৌ প্রাতঃস্মরণীয় কি না। সমুদ্রের গোলাপ সারাংগা গাঁয়ের সহজ সরল মাছধরা মানুষগুলো ভয় পায় একটা শব্দকে। রোসা-দো-মার, তর্জমা করলে ‘সমুদ্রের গোলাপ’। বিশাল কালো ভয়ধরানো এক জাহাজের ছায়া-ছায়

₹২৪৯
ঠাকুরমার ঝুলি
ঠাকুরমার ঝুলি

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

লালকমল-নীলকমল, ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী, সাতভাই চম্পা — বাংলা রূপকথার সেই সংকলন যা প্রতিটি বাঙালি শৈশবের সঙ্গে জড়িয়ে আছে।

₹১২৫
দস্যি মেয়ের রূপকথা 2
দস্যি মেয়ের রূপকথা 2

রোহিনী ধর্মপাল, যশোধরা রায়চৌধুরী

'দস্যি মেয়ের রূপকথা' নামে প্রকাশিত হয়েছিল একটি রূপকথার সংকলন। সেই সংকলনে ছিল পুণ্যলতা চক্রবর্তী, গৌরী ধর্মপাল, নবনীতা দেবসেন-এর মতো মানুষের গল্প। ছিল বাণী বসু, জয়া মিত্র, অনিতা অগ্নিহোত্রী, অনুরাধা কুন্ডা, যশোধরা রায়চৌধুরী মতো সিনিয়রদের থেকে শুরু করে রোহিণী ধর্মপাল, অনুষ্টুপ শেঠ, সঙ্গীতা দাশগুপ্ত রায়দের মতো অপেক্ষাকৃত নতুন গল্পকারদেরও লেখা। কী ছিল সেই সংকলনে? আমরা চেয়েছিলাম ছোটরা শিখুক রূপকথার গল্প মানেই সুখের সন্ধানে রাজকন্যাকে শেষমেশ বিয়ে করে ফেলতে হবে না। সে প্রশ্ন তুলতেই পারে রাজপুত্রের যোগ্যতা নিয়ে। রাণি শঠ বা রাক্ষসী হলেও বদলে যেতে পারে এক সময়। রাজপুত্রেরও শিকার ছেড়ে রান্না করতে ভালো লাগতে পারে। আমাদের চিরাচরিত প্রচলিত রূপকথার মধ্যে লিঙ্গবিদ্বেষ ও বৈষম্যের অমোঘ চিহ্নগুলো সরিয়ে রেখে আমরা চেয়েছিলাম নতুন করে রূপকথা লেখা হোক। দস্যি মেয়েদের সেই রূপকথার বই প্রকাশের পরবর্তী দেড় বছরে আমরা শত শত পাঠকের কাছে পৌঁছে দিতে পেরেছি বইটা। কচিকাঁচা পড়ুয়ারা আমাদের জানিয়েছে ওই বই তাদের প্রিয় হয়ে উঠেছে। বয়সে বড় বহু পড়ুয়াও আমাদের উৎসাহ দিয়েছেন। তাই এবার প্রকাশিত হল 'দস্যি মেয়ের রূপকথা ২'। সম্পাদনা

₹১০০
পুনপুন
পুনপুন

সঙ্গীতা দাশগুপ্তরায়

পুনপুনের এই অ্যাডভেঞ্চার লিখেছেন সঙ্গীতা দাশগুপ্তরায়, এঁকেছেন শ্রীময়ী দাস চট্টোপাধ্যায়। যারা নতুন বাংলা পড়তে শিখছে, তাদের (এবং যারা গড়গড় করে বাংলা পড়ে ফ্যালে, তাদেরও) জন্যে এই বই এক দারুণ মজার অভিজ্ঞতা হতে চলেছে।

₹১৯৯
মনের জলফড়িং
মনের জলফড়িং

সোমা বন্দ্যোপাধ্যায়

মনের মধ্যে যে জলফড়িং-টা মাঝে মাঝেই ইতিউতি উড়ে বেড়ায়, তার পেছনে ছুটতে ছুটতে বন্ধুদের কথা মনে পড়ে, পিছুপানে চিন্তাসূত্র উঁকি দেয়। সোমা বন্দ্যোপাধ্যায় তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিয়মিত লিখে চলেছেন রম্য গদ্য। নিতান্তই আমাদের ছাপোষা জীবনের নানা সাধারণ ঘটনা। কিন্তু সোমা যখন আপাতনিরীহ টোটোরও শ্রেণিবিভাগ করতে শুরু করেন, তখন আপনা হতেই মুচকি হাসি চলে আসে ঠোঁটের আগায়। ফেসবুকে নিয়মিত প্রকাশিত হতে থাকা এইসব লেখাগুলোকে পাঠকের দাবিতে দুই মলাটের মধ্যে আনা হল আবারও।

₹২০০