কাঠ বুড়ো
শিল্প

কাঠ বুড়ো

Kath Buro

₹৩৫০০

স্টকে আছে (১০টি)

কলকাতার ডেস্ক ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত দাম জানাবে।

সুকুমার রায়ের বিখ্যাত ‘আবোল তাবোল’ কবিতার অন্তর্গত ‘কাঠ-বুড়ো’ একটি অত্যন্ত হাস্যরসাত্মক ও ননসেন্স চরিত্রের কবিতা। কবিতার কেন্দ্রীয় চরিত্র এক বৃদ্ধ বা 'কাঠ-বুড়ো', যিনি হাঁড়ি নিয়ে রোদে বসে ভিজে কাঠ সেদ্ধ করে চেটে খান। তিনি মাথা নেড়ে গুঞ্জরন করে গান করেন এবং নিজেকে খুব বড় পণ্ডিত বলে জাহির করতে চান।আবলুস-তাবলুস বকা: তাঁর বিড়বিড় কথার কোনো অর্থ হয় না, যেমন—“আকাশেতে ঝুল ঝোলে, কাঠে তাই গর্ত”। তিনি ফাটা কাঠ, ফুটো কাঠ নিয়ে নানা অদ্ভুত হিসাব কষেন, কোন ফুটো খেতে ভালো আর কোন ফাটলের কেমন গন্ধ—তা নিয়ে মেতে থাকেন।সংক্ষেপে, এই কবিতায় কবির অবাস্তব কল্পনা ও চমৎকার ছন্দের জাদুতে এক খেয়ালী ও উটকো বুড়োর মানসিকতার নিখুঁত ও হাসিখুশি রূপ ফুটে উঠেছে।

শিল্পী

ছবি-ও-ঘর-ঘোরাডুম

ছবি-ও-ঘর-ঘোরাডুম

·

“বাংলার গল্প, সাহিত্য ও লোকঐতিহ্য থেকে আনুপ্রানিত সংগ্রহ যোগ্য সৃষ্টির ঠিকানা।”

এই স্টল থেকে

অন্য অন্য স্টল

সব স্টল →

চারুপাঠ

চারুপাঠ এমন বই প্রকাশ করে যা ভাষা আর শতাব্দীর সীমা পেরোয়: ভারতেন্দু হরিশ্চন্দ্রের নাটক আর প্রথম শতাব্দীর নাবিকের সমুদ্রযাত্রার বিবরণ ‘পেরিপ্লাস’-এর বাংলা অনুবাদ, দক্ষিণ ভারতের এক প্রান্তিক সম্প্রদায়ের মানুষের আত্মকথা, পালি থেকে হিন্দিতে থেরী অপদান, আর কাশী নিয়ে লেখা — তার মন্দির, ঘাট আর মানুষ — যার মধ্যে আছে একটি পুজো বার্ষিকী ও বারাণসীর এক প্রবীণ কবির কবিতার বই।

বই

৭টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

ট্যাগোর অ্যাসোসিয়েশন

বাটিক শিল্প একটি প্রাচীন মোম-প্রতিরোধী কাপড় রঙিন করার পদ্ধতি, যা বিশ্বজুড়ে সমাদৃত হলেও বাংলায় এর আগমন ও বিকাশের একটি বিশেষ ইতিহাস রয়েছে। বাটিক শব্দের উৎপত্তি ইন্দোনেশীয় ভাষা থেকে। কাপড়ের নির্দিষ্ট অংশে মোম লাগিয়ে নকশা ঢেকে রাখার পর রং করা হয়, ফলে মোমযুক্ত স্থানগুলোতে রং লাগে না। বাংলায় বাটিক শিল্প জনপ্রিয় করে তোলার পেছনে নোবেলজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ অবদান রয়েছে। জাভার ঐতিহ্যবাহী বাটিক আর শান্তিনিকেতনের বাটিকের মধ্যে পদ্ধতির কিছু মিল থাকলেও নকশা ও প্রয়োগের ক্ষেত্রে বাঙালি নিজস্ব

শিল্প

১২টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন

মহুয়া পাবলিশার্স

সব বয়সের পাঠকের জন্য মহুয়া পাবলিশার্সের বইয়ের তালিকা বেশ বড়। ছোটদের জন্য আছে অ্যাডভেঞ্চার আর রহস্যের গল্প — পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের বইসহ — সঙ্গে ভূতের গল্প আর হাসির গল্পের সংকলন। বড়দের জন্য গোয়েন্দা কাহিনি ও সামাজিক উপন্যাস থেকে শুরু করে ধর্ম, লোকবিশ্বাস ও বাউল-ফকির সাধনা, মহাভারতের নারীচরিত্র, উপনিষদ এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও রবীন্দ্রনাথের জীবনকথা নিয়ে লেখা।

বই

৩৪টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

অরিত্র প্রকাশনী

অরিত্র প্রকাশনী বাংলা ভৌতিক গল্প আর মনস্তাত্ত্বিক থ্রিলারের ঠিকানা — রহস্যময় বাংলো, ভূত চতুর্দশীর রাত, অলৌকিক কাহিনির অমনিবাস — সঙ্গে পুরী ধামে শ্রীচৈতন্যের অন্তর্ধানের মতো ঐতিহাসিক রহস্য। তালিকায় আছে সামাজিক উপন্যাস, ফুলন দেবীর জীবনী, আর সনাতন ধর্ম ও তন্ত্র নিয়ে বই।

বই

২১টি বইযাচাই করা সহযোগী

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

অয়র্ণা

এখানে সব রকমের হাতের তৈরী গয়না পাওয়া যায়। ফেব্রিক, ডোকরা, পাটের, বীজের, ব্রাসের, এমব্রয়ডারি, ক্রোশেট, কুন্দন, কাঠের, অক্সাইডস। নেকপিস, কানের দুল, চুড়ি, আংটি। সব ধরণের গয়না পাওয়া যাবে। Customised Available

শিল্প

৪টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন