← Authors
ম

Madan Gopal Mukhopadhyay

Works (1)

Sakkhorito Boier Sondhane
Sakkhorito Boier Sondhane

Madan Gopal Mukhopadhyay

প্রতি বছরই বহু বিষয়ে বহু বই লেখা হয়, কিন্তু বইকে নিয়ে বই সচরাচর চোখে পড়ে না। এই বইয়ের লেখক কলকাতার পথবিপণি থেকে লন্ডনের অভিজাত বইয়ের দোকান আর আমেরিকার পুরোনো বইয়ের মেলায় ঘুরে ঘুরে গত পঞ্চাশ বছর ধরে নানা বইয়ের এক বিরল সংগ্রহ গড়ে তুলেছেন। সেই ব্যক্তিগত সংগ্রহ থেকে চয়ন করে বিশ্বের বিশিষ্ট কিছু মানুষের স্বাক্ষরিত বাহান্নটি বই নিয়ে তিনি উপহার সাজিয়েছেন পাঠকদের জন্য। দু-মলাটের মধ্যে আছে রবীন্দ্রনাথ, নজরুল থেকে রবিশঙ্কর ও জন. এফ. কেনেডি থেকে ওবামা, জওহরলাল নেহেরু, শ্যামাপ্রসাদ, লাজপত রাই আবার মহারাজ অমর সিং ও মহারানি সুনীতি দেবীর মতো মানুষদের স্বাক্ষরিত বইয়ের এক অসাধারণ সংগ্রহের ইতিহাস ও আলোচনা। শুধু তাই নয়, আমাদের বিস্ময় লাগে যখন আমরা দেখি রবীন্দ্রনাথের নিজের লেখা ইংরেজি কবিতা ও চিঠি তার সঙ্গে মনিয়র মনিয়র-উইলিয়ামস অথবা লর্ড কার্জনের মতো মানুষদের ব্যক্তিগত ও গোপনীয় কয়েকটি চিঠি আর পাঠকদের সবচেয়ে বেশি প্রাপ্তি বোধহয় রবীন্দ্রনাথের পাঁচটি স্বাক্ষরিত দুর্লভ ও অপ্রকাশিত ছবির একটি সম্ভার।

₹599

Related writing

Nothing has been written about this author yet.