
ক্যালকাটা ওয়াচ কোম্পানি
যাচাইকৃতCalcutta Watch Company
বাংলা হরফে সময় — কলকাতার নিজের ঘড়ি। · কলকাতা, পশ্চিমবঙ্গ
৩ টি শিল্প
শিল্পীর গল্প
১৮৫৮ সালে থমাস কুক ভীম চন্দ্র নাগের দোকানে মিষ্টি খেতে এসে মুগ্ধ হয়েছিলেন। দোকানে কোনও ঘড়ি না দেখে তিনি ভীমনাগকে একটি ঘড়ি উপহার দেওয়ার প্রস্তাব দেন, আর ভীমনাগের অনুরোধে লন্ডন থেকে বানিয়ে আনেন এমন এক ঘড়ি যার ডায়ালে সময় লেখা ছিল বাংলা শব্দে। লন্ডনের কারিগরেরা বাংলা হরফে অভ্যস্ত ছিলেন না — তাই 'এগারো' লেখা হয়ে গিয়েছিল 'এগার'। সেই ভুলটুকুই ঘড়িটির অনন্য পরিচয় হয়ে থেকে গেছে। ক্যালকাটা ওয়াচ কোম্পানির প্রহর মডেলের প্রতিটি ডায়ালে আজও লেখা থাকে 'এগার'। আবহমান সময় ধরে সেই ভুল না শোধরানোর ইতিহাসই সাক্ষী হয়ে রয়েছে কলকাতার ঐতিহ্যের — কলকাতার নিজের সময়।
দলবল

একক
প্রতিষ্ঠাতা
শিল্পসামগ্রী
আমাদের কাগজ
লোড হচ্ছে…
পাঠকের প্রশ্ন
এখনও কোনো প্রশ্নের উত্তর প্রকাশিত হয়নি — প্রথম প্রশ্নটি আপনিই করুন।


