
সৃষ্টিসুখ প্রকাশন
যাচাইকৃতভারতের ঐতিহ্য
নতুন প্রকাশ

রোহিণী ধর্মপাল
সাতটা গল্প। ভিন্ন স্বাদের। আবার একের সঙ্গে একে জুড়েও আছে। পিঁপড়ে, গুবরে পোকা, সাতরঙা পাখি, গম্ভীর রাজামশাই, সৎ বিবেকবান যুবক, ছোট্ট এক বালিকা, দেবতা, মানুষ, অসুর— সবাই যেন এক হয়ে গেছে এখানে। প্রেমে। বন্ধুত্বে। বিশ্বাসে। অনুসন্ধিৎসায়। সবাই শেষ পর্যন্ত বুঝছে অন্যকে ভালো না বাসতে পারলে ভালো থাকার আর কোনও উপায় নেই। অন্তরের হাসি, মনের সৌন্দর্য, নির্মল আনন্দ আর বন্ধুত্বই পারে এই বিষম সময়েও তেঁতুলপাতার সুজন হতে। রোহিণী ধর্মপালের নতুন গল্পের বই ‘তেঁতুলপাতার সুজন’ ছোটোদের জন্যে একটি দুর্দান্ত উপহার। গল্পগুলো নির্ভার। তরতর করে এগিয়ে চলে ভাষার গুণে। যা কিছু চিরন্তন, যা কিছু সত্য ও সুন্দর– তা-ই আরও একবার ছোটোদের সামনে তুলে ধরার প্রয়াস।

সুজন দাশগুপ্ত
সুজন দাশগুপ্ত সাম্প্রতিক সময়ে একেনবাবুর স্রষ্টা হিসাবে জনপ্রিয় হলেও তাঁর সাহিত্যচর্চা বহু দশকের। গল্প এবং উপন্যাসের পাশাপাশিই ধাঁধা তাঁর অন্যতম চর্চার বিষয়। ধাঁধা নিয়ে একাধিক মনোগ্রাহী বইও প্রকাশিত হয়েছে তাঁর। এছাড়া ‘অবসর’ নামক সমৃদ্ধ এক ওয়েব ম্যাগাজিন সম্পাদনার কাজও তিনি করেছেন দীর্ঘদিন। ‘কৌতুকী’-তে রইল অজস্র জোকস্ বা কৌতুকী, যার বেশ কিছু এর আগে ‘অবসর’-এ প্রকাশিত। সুজনবাবুর কথায়— “জোক্স বা কৌতুকীকে সিরিয়াসলি নেওয়া অর্থহীন। কৌতুকী কতটা বাস্তব বা ‘পলিটিকালি কারেক্ট’ কি না বিচার না করে যাঁরা নিজের রসবোধকে প্রাধান্য দিতে পারবেন, তাঁরাই মজা উপভোগ করতে পারেন।”
আমাদের কাগজ
লোড হচ্ছে…
সব বই
পাঠকের প্রশ্ন
এখনও কোনো প্রশ্নের উত্তর প্রকাশিত হয়নি — প্রথম প্রশ্নটি আপনিই করুন।
