← বইমেলা
অদৃশ্য জনপদ

অদৃশ্য জনপদ

299

একসময়ের উদ্‌বাস্তু কলোনি। শহরের গায়ে যেন আঁচিলের মতো লেগে। বদল ঘটেছে তার বাইরে ও ভেতরে। এখানে তাপস নামের আলাভোলা ছেলেটি বাড়ি বাড়ি ডিম বিক্রি করতে ঘুরে বেড়ায়। তার চোখে ভেসে ওঠে এক-একটি পরিবারের কাহিনি, সময় ও চারপাশের বদল, রাজনীতির রূপান্তর। এখানে মন্দিরে ঘণ্টার শব্দ, মসজিদে আজান। ঘরের চালে, গাছে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি। গাছ কেটে, কুয়ো বুজিয়ে ঘর বাড়ায় ধর পরিবার। কর্পোরেশনের জল নিয়ে ঝগড়া করে বাসিন্দারা। পারুল ও শেখরের ঘড়িবাড়ি সময় মেলানোর চেষ্টায় থাকে। ক্লাবের ছেলেরা আধা মস্তান হয়ে দাপিয়ে বেড়ায়। কালী বাজারে চায়ের দোকান সামলায়। তাপসের সঙ্গে এক বিচিত্র সম্পর্কে জড়িয়ে থাকে সে। শিস দিয়ে পায়রা ওড়ায় ভণ্ডুলে ও তার দলবল। বৃদ্ধ শান্তিরঞ্জন কোনও বাতিল মানুষের মতো আচ্ছন্ন থাকেন স্মৃতিতে। সাতচল্লিশের আগে ছিলেন ভারতবর্ষে। এখনও বুঝে উঠতে পারেন না কোনটা নিজের দেশ। জনপদ তার উত্তর খোঁজে।

পাঠকের মত ()

অন্য অন্য স্টল

সব স্টল →

পটের পুতুল

পটের পুতুলের কন্সেপ্ট পুরোটাই আমাদের বাংলার পট থেকে অনুপ্রাণিত । আমাদের পরের প্রজন্মের হাতের থেকে প্লাস্টিক , ফাইবারের খেলনা যেগুলো আমাদের পরিবেশের ক্ষতি করে ,এবং আমাদের পুরোনো ঐতিহ্য কে আবার ফিরিয়ে আনার ছোট্ট প্রচেষ্টা ।আমাদের হারিয়ে যাওয়া শৈশব কে সবার মধ্য ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় আমাদের সবার পটের পুতুল ।

শিল্প

হাত চলছে — প্রথম কাজটি আসছে।

০টি শিল্প · ✓ যাচাইকৃত

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন