← বইমেলা
মন্দির মিস্ট্রি

মন্দির মিস্ট্রি

249

সমৃদ্ধ দত্ত তাঁর 'মন্দির মিস্ট্রি' বইটিতে সন্ধানী আলো ফেলেছেন ভারতের ৫টি দেবতীর্থে। প্রথমেই আছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের বিপুল ধনরাশির কথা। সেই ভাণ্ডারে কেউ প্রবেশ করতে পারে না। সরকারি উদ্যোগে দরজা খোলার ব্যবস্থা হলে চাবি উধাও হয়ে যায় হঠাৎ করে। ভেতর থেকে আসে ফোঁস ফোঁস আওয়াজ। কথিত, দুই কাল সর্প পাহারা দেয় ভগবানের ধনরাশি। . দ্বিতীয় প্রবন্ধ পুত্তাপুর্তিতে অবস্থিত সাঁইবাবার আশ্রম নিয়ে। কোটি কোটি টাকা মূল্যের সেই সাম্রাজ্যের রয়েছে নিজস্ব এয়ারপোর্টও। জীবিত অবস্থায় যেমন বর্ণময় চরিত্র ছিলেন, মৃত্যুর পরেও সাঁইবাবা ছিলেন একাধিক রহস্যের কেন্দ্রে। . এর পরের প্রবন্ধ কেদারনাথ নিয়ে। ২০১৩-তে উত্তরাখণ্ডের প্রাকৃতিক ধ্বংসলীলার পরে বন্ধ হয়ে গিয়েছিল দেবাদিদেবের মন্দির। অগণিত মানুষ, ঘরবাড়ি ভেসে গেলেও রক্ষা পেয়েছিল মন্দিরটি। কীভাবে? লেখক সরেজমিনে দেখে এসে লিখেছিলেন সেই কাহিনি। . এর পরে আছে বেনারস এবং উজ্জয়িনী নিয়ে দুটো প্রবন্ধ। বেনারসের অলিগলিতে ছড়িয়ে থাকা নানা মন্দির নিয়ে অন্তরঙ্গ বর্ণনার শেষে আছে কাশীর তিনটি মন্দির নিয়ে রোমহর্ষক কাহিনি। আর উজ্জয়িনী? ওটা পাঠককেই পড়ে নিতে হবে।

পাঠকের মত ()

অন্য অন্য স্টল

সব স্টল →

চিন্তা একাডেমি

Beautiful Books in Mathematical Science suitable of school students and undergraduates. Registration: 19AAICC3429J1ZF Email: support@cheenta.com Website: https://cheenta.com/

দলবল

  • Cheenta AcademyDr. Ashani Dasgupta

বই

১টি বই

স্টল দেখুন

নতুন বই এলে খবর পাবেন

সাবাই

ভারতের হস্তশিল্পী · পুরুলিয়া, পশ্চিমবাংলা

দলবল

  • সুগম ছেত্রি

শিল্প

৫২টি শিল্প

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন

পটের পুতুল

পটের পুতুলের কন্সেপ্ট পুরোটাই আমাদের বাংলার পট থেকে অনুপ্রাণিত । আমাদের পরের প্রজন্মের হাতের থেকে প্লাস্টিক , ফাইবারের খেলনা যেগুলো আমাদের পরিবেশের ক্ষতি করে ,এবং আমাদের পুরোনো ঐতিহ্য কে আবার ফিরিয়ে আনার ছোট্ট প্রচেষ্টা ।আমাদের হারিয়ে যাওয়া শৈশব কে সবার মধ্য ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় আমাদের সবার পটের পুতুল ।

শিল্প

হাত চলছে — প্রথম কাজটি আসছে।

০টি শিল্প · ✓ যাচাইকৃত

স্টল দেখুন

নতুন কাজ এলে খবর পাবেন