কালি কলম ও ইজেল
ভাবনা বড় হয়। কথা ছোট হয়ে আসে...

এ এক কিশোরবেলার কথা। এক কিশোরের আনন্দ, মনখারাপ, স্মৃতি উছলে আসার কথা। সেই গ্রামের কথা যেখানে লন্ঠনের আলোয় ধানের মরাইয়ের ছায়া উঠোন জুড়ে। যেখান থেকে মুনিষ-খাটা বাবা তার ছেলেকে পাঠায় শহরের হস্টেলে পড়তে। পাঠশালা ছেড়ে, স্কুল ছেড়ে, বায়োস্কোপের বাক্স ছেড়ে হস্টেলে এসে কিশোর ফটিকের সামনে এক অন্য জগৎ। প্রেয়ার লাইন, বড়ো সব দাদা, বন্ধুবান্ধব, মাস্টারমশাই, সিনেমা হল, বড়োলোকি চাল, নাটকে অভিনয়। জীবনের প্রথম চুমু এক পুরুষের কাছ থেকে। তারপর চুলে লাল ফিতে বাঁধা রোল থার্টি এইট। সমস্ত কিছুর মধ্যে বদলে যেতে থাকে সময়। কিশোর ফটিক হায়ার সেকেন্ডারি পরীক্ষার সেন্ট আপ ক্যান্ডিডেট। হেলাফেলার গ্রাম, পরিবার, বাবা কীভাবে তার সামনে এসে দাঁড়ায় তখন? এই কাহিনি ফেলে আসা সময়ের। কিন্তু কিশোরমন যে সময় পেরিয়ে এসেও বদলায় না, এই লেখা তারই চিহ্ন।
ভাবনা বড় হয়। কথা ছোট হয়ে আসে...
বই




ভালো বই-এর ঠিকানা
ভালো বই পড়ানোটাও একটা সংগ্রাম
বই




বই




পটের পুতুলের কন্সেপ্ট পুরোটাই আমাদের বাংলার পট থেকে অনুপ্রাণিত । আমাদের পরের প্রজন্মের হাতের থেকে প্লাস্টিক , ফাইবারের খেলনা যেগুলো আমাদের পরিবেশের ক্ষতি করে ,এবং আমাদের পুরোনো ঐতিহ্য কে আবার ফিরিয়ে আনার ছোট্ট প্রচেষ্টা ।আমাদের হারিয়ে যাওয়া শৈশব কে সবার মধ্য ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় আমাদের সবার পটের পুতুল ।
শিল্প