কমিক্স

2 টি বই

ট্রিগার
ট্রিগার

সঞ্জীব চক্রবর্তী

শৈল শহর দার্জিলিং; এক শীতের সন্ধ্যায় কুয়াশামাখা রাস্তায় হঠাৎ আবির্ভাব এক আগন্তুকের! চললেন পাহাড়পুর ভিলার দিকে। যে ভিলায় দীর্ঘ বছর ধরে থাকেন মেজর জেনারেল অজিত দত্ত। কারুর সাথে মেশেন না। কথাও বলেন না—এক রহস্যময় যাপন। এক নিঝুম রাতে আচমকায় আক্রমণ। "যে জিনিসের জন্য এতদূর আসা সেটা কিন্তু পেতেই হবে" ফিসফিস করে ওঠা আক্রমণকারীর কথা থেকে স্পষ্ট তাদের লক্ষ্যবস্তু কী। কিন্তু মেজর কি এত সহজে দুর্মূল্য বস্তুটা হাতছাড়া করবেন? তাঁর আসল পরিচয়ই বা কী? সব ছেড়ে এই শৈল শহরে কবে থেকে আত্মগোপন করেছেন তার রহস্যও তো উদ্ঘাটন করা দরকার।

₹375
ত্যাঁদড়
ত্যাঁদড়

সঞ্জীব চক্রবর্তী

বাঁদরের বাঁদরামির সাথে সহজেই মিল পাওয়া যায় এই ত্যাঁদড়ের ত্যাঁদড়ামি। তার ত্যাঁদড়ামির অভিনবত্বে বাড়ির লোক তো বটেই, এমনকি কিডন্যাপারকেও নাস্তানাবুদ করে তোলে সে। অপর গল্প এক নির্জন জনপদ নীলগঞ্জ-এ। সব মিলিয়ে ৩টি গল্পের এই কমিক্সের বইটিতে নিখাদ হাসি ও মজা খুঁজে পাবেন পাঠকরা।

₹145