Philosophy

4 books

অচিনপুরের পথিক
অচিনপুরের পথিক

ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়

প্রখ্যাত বাঙালি শিশুসাহিত্যিক এবং ‘পাণ্ডব গোয়েন্দা’র স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি জনপ্রিয় আত্মজীবনীমূলক গ্রন্থ। বইটিতে লেখক তাঁর জীবনের ফেলে আসা দিনগুলো, শৈশব-কৈশোরের স্মৃতি এবং সাহিত্যিক হয়ে ওঠার যাত্রাপথকে অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরেছেন।

₹250
আবিমুক্ত
আবিমুক্ত

জয়দেব দাস

কাশীর অপর নাম ‘অবিমুক্ত’। এই অনন্য আধ্যাত্মিক মহিমার কারণেই যুগ যুগ ধরে কাশীকে মোক্ষধাম হিসেবে গণ্য করা হয়ে আসছে। এই মুক্তি ক্ষেত্র বা অবমুক্ত ক্ষেত্রের নানান কাহিনী বলা হয়েছে স্কন্দপুরাণে। সনাতন ধর্মের বিশাল শাস্ত্রসমুদ্রে ‘কাশীখণ্ড’ এক উজ্জ্বল রত্ন। স্কন্দপুরাণের অন্তর্গত এই গ্রন্থটি মূলত সংস্কৃত ভাষায় রচিত, যার মহান রূপকার স্বয়ং কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। সংস্কৃতের গাম্ভীর্য আর তাত্ত্বিক জটিলতায় আবৃত এই বিশাল ধর্মগ্রন্থের মাহাত্ম্য সাধারণ পাঠকের কাছে পৌঁছানো সবসময়ই একটি বড় চ্যালেঞ্জ। মূলত, মূল সংস্কৃত গ্রন্থের বিশালতা এবং ভাষার দুর্ভেদ্য প্রাচীর অতিক্রম করে একে সহজবোধ্য বাংলায় রূপান্তর করা এক অত্যন্ত শ্রমসাধ্য ও দুরূহ কাজ। বর্তমান সংকলনটি সেই কঠিন লক্ষ্যকে সামনে রেখেই ‘সারানুবাদ’ হিসেবে প্রস্তুত করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো—মূল গ্রন্থের পবিত্রতা ও আধ্যাত্মিক নির্যাস অক্ষুণ্ণ রেখে আধুনিক বাংলা সাহিত্যের উপযোগী করে একে পাঠকদের দরবারে পরিবেশন করা।

₹495
দস্যি মেয়ের রূপকথা
দস্যি মেয়ের রূপকথা

যশোধরা রায়চৌধুরী, যুথিকা আচার্য্য, রোহিনী ধর্মপাল

রূপকথার অর্ধেক আকাশ । দস্যি ছেলের রূপকথা তো ছিলই । এবার বাকি অর্ধেক । দস্যি মেয়ের রূপকথা ! প্রকাশ আগামী ২০২৫-এর কলকাতা বইমেলায় । সামাজিক মাধ্যমেই পেলাম খবরটা । যেমন অভিনব পরিকল্পনা, তেমনই অপরূপ কথা ! রূপকথার গল্পই বটে । তবে কিঞ্চিৎ ভিন্ন গতে বাঁধা । কেবল রাজপুত্তুরই কেন রাঙা ঘোড়ায় চড়ে তেপান্তরের মাঠ পেরোবে সবসময় ? মেয়েদের রোমাঞ্চকর অভিযানে যেতে বাধা আছে নাকি ? বাস্তবের সুদীপ্তা সেনগুপ্ত, কল্পনা চাওলা, সুনীতা উইলিয়ামসরা কি তাহলে সব মিথ্যে ? আলবৎ নয় । দস্যি মেয়ের রূপকথায় মেয়েরাও তাই যেমন বুদ্ধিমতি, তেমনই সাহসী । তা সে রাজকন্যেই হোক বা অজ পাড়াগাঁয়ের কন্যাশ্রী । যত সব অদ্ভুতুড়ে আজব কাণ্ডকারখানা ! ছেলেদের রূপকথার মতোই । কিংবা তার চেয়েও ঢের বেশি রোমাঞ্চকর । যেখানে সব মেয়েরাই দুষ্টু । যেখানে সব মেয়েরাই লক্ষ্মী । নতুন করে ভাবা ! ভাবা অনুশীলন করা ! সেকাল আর একাল মিলে জমজমাট সূচিপত্র : পুণ্যলতা চক্রবর্তীর 'দিদি' ; গৌরী ধর্মপালের 'ফুল্লরার পুতুল' ; নবনীতা দেবসেনের 'কাটুরকুটুর, পদ্মমুখী আর কাঠুরে কত্তা' ; বাণী বসুর 'রুপোর গাছ' ; জয়া মিত্রের 'সুখু দুখু' ; অনিতা অগ্নিহোত্রীর 'গাছেরা গেল বেড়াতে

₹600
রচি মম ফাল্গুনী
রচি মম ফাল্গুনী

গল্প সংকলন

‘রচি মম ফাল্গুনী’ একটি গল্প সংকলন, যেখানে কুড়িটি ছোটো-বড়ো গল্প নিয়ে ডালি সাজানো হয়েছে। লেখিকা পরম যত্নে বিভিন্ন পটভূমিকায় গড়েছেন বিভিন্ন চরিত্রদের। প্রায় সব চরিত্রই পীড়িত। লখনউ, বাংলাদেশ, ত্রিপুরা-সহ বহু স্থানে মানস ভ্রমণ হয়ে যাবে পাঠকদের।

₹221