কবিতা
8 টি বই
সুকুমার রায়
কুমড়োপটাশ, বোম্বাগড়ের রাজা, রামগরুড়ের ছানা — বাংলা ননসেন্স ভার্সের অতুলনীয় সংকলন, যা বড়দের জন্যও।

সেমিমা হাকিম
আশ্চর্যনগর গত শতকের নয়ের দশকের কাহিনি। বর্ধমান জেলার বুকে মফস্সল থেকে শহরে দীক্ষিত হতে চলা এই জনপদে শিক্ষিত ও সম্পন্ন পরিবারের পাশেই অবস্থান করছে দরিদ্র ও অশিক্ষিত মানুষের মাঠপাড়া। তাদের বেঁচে থাকা, মরে যাওয়া এবং দুইয়ের মাঝের সংগ্রাম বিবৃত হয়েছে সেমিমা হাকিমের এই উপন্যাসে। মাঠপাড়ার বাসিন্দা এবং তাদের স্বচ্ছল প্রতিবেশীদের সম্পর্কের রাজনীতি তার নিজস্ব রঙে টিকে আছে বরাবর। অবশ্যই সংসদীয় রাজনীতিও এই গল্পের অন্যতম চোরাটান। নতুন শতকে পা দিতে চলা মানুষের জীবন ও দর্শনের অভিযোজনে কোথায় যেন সূক্ষ্ম আঁচড় পড়ছে জাতীয় এবং রাজ্য-রাজনীতির ঘনঘটা। সেমিমা কুশলী কথাকার। মানুষের আলো এবং অন্ধকার তিনি লিখেছেন এবং তার থেকেও বড় কথা, সেই আলো-আঁধারির মাঝের ধূসর অঞ্চলটি যথাযথ তুলে এনেছেন তাঁর লেখার মধ্যে।
রবীন্দ্রনাথ ঠাকুর
যে কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ ১৯১৩ সালে রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার এনে দিয়েছিল। ভক্তি, নিবেদন ও আত্মসমর্পণের গান।

জীবনানন্দ দাস
'হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে' — জীবনানন্দ দাশের দুই বিখ্যাত কাব্যগ্রন্থ একত্রে।

নন্দিতা মিশ্র চক্রবর্তী
এই বইয়ের মোট দশটি গল্পের ন-টিতে বুদ্ধদেব উপস্থিত আছেন। শেষ গল্পটি পদ্মসম্ভবকে নিয়ে লেখা, বুদ্ধ সেটিতে নেই। এই বইয়ের একটি গল্পে আছে বৌদ্ধযুগের প্রথম নারী গোয়েন্দার উপস্থিতি। অপর একটি গল্পে বুদ্ধের রাহুলকে শিক্ষা দেওয়ার ঘটনা আছে। বুদ্ধ একাধারে রাহুলের পিতা আবার তিনি তার গুরু এবং সংঘ প্রধানও। বুদ্ধদেব এবং একটি হাতির বন্ধুত্বের অপরূপ নিদর্শন স্বরূপ আছে অপর একটি গল্প। শিশু মনের উপযোগী গল্পগুলির বিষয়বস্তুতে আছে বৌদ্ধধর্মের মূলকথা, যা ছোটোদের মনকে বিকশিত করবে।

অর্পণ গুপ্ত
‘রিয়েল এস্টেট শোনে কি কখনও মেঘমল্লার?’ একটুকরো মেঘের মতো এই গান ঘুরতে থাকে শহরের মাথার ওপর। তরুণ ফুটবল কোচ সোমুর চোখে একরাশ স্বপ্ন, অথচ আচমকা এক ঝড় এলোমেলো করে দেয় সব কিছু। জীবনের কাছে সমস্ত চাওয়া-পাওয়ার হিসেব ভুলে উদাসীন হয়ে আছে অর্ণা। একফালি সবুজ মাঠ— তাকে ঘিরেই বিবেকনগর কলোনি। মানুষের ভেতর থেকে আত্মা আর শহরের ভেতর থেকে এই সবুজ কিনে নিতে চায় পুঁজি। রণ-লিও-টুবাই-মিকিরা এই মাঠের ধারে বসে থাকে সারা বিকেল। খেলা শুরুর আগে অন্ধকার করে আসে আকাশ। হুইল চেয়ারে বসে থাকা অর্ণার কাছে যে বৃষ্টি বহুযুগের ওপার থেকে বয়ে আনে চিঠি, সোমুর কাছে সে বৃষ্টিই একরাশ অস্বস্তি। থমকে যাওয়া। রাজনীতির চক্রব্যুহ গিলে খেতে চায় ওদের সবাইকে। অর্ণার জানলা দিয়ে শেষ অবধি কি এসে পড়বে অবেলার রোদ? মেঘের ফাঁকে নীল দেখে কি ফের একবার সোমুর হাত ধরে মাঠে নেমে পড়বে রণ-লিও-টুবাইরা? এই শহরে আলো-ছায়ার নকশার ভেতর ওদের সব্বার মনকেমনের গল্পই বলবে ‘শহরে বৃষ্টি’।

তরুণ মিত্র
জন্ম ১৯৫৮, বিরাটি। হায়ার সেকেন্ডারি পাশ করার পরে ১৯৭৭ সালে ভারতীয় বায়ু সেনার কারিগরি বিভাগে যোগদান। ১৯৮৫ সালে গ্র্যাজুয়েশন। ফৌজের চাকরির ১৫ বছরের অভিজ্ঞতার ফসল এই বইটি। ১৯৯৪ সালে আয়কর দপ্তরে ইন্সপেক্টর পদে যোগদানের পর ২০১৮ সালে অ্যাসিসট্যান্ট কমিশনার পদে অবসরগ্রহণ। লেখালিখি শুরু করেছেন অবসর নেওয়ার পরে।
